Thursday, May 14, 2026

জেলে সইফ আলি খান! সব ফেলে ছুটলেন সারা

Date:

Share post:

জেলে যেতে হল বলিউডের (Bollywood) ছোটে নবাবকে! ঘটনার কথা প্রকাশ্যে আসতেই হইচই শুরু সইফ (Saif Ali Khan) অনুরাগীদের মধ্যে। সব কাজ ছেড়ে বাবার কাছে ছুটলেন সারা আলি খান (Sara Ali Khan)। তাহলে কি ‘ আদিপুরুষ’ (Adipurush Movie) সিনেমায় রাবণের চরিত্রের অপমান করার খেসারত দিতে হচ্ছে ? আর কেনই বা সারা আলি খানকে বাবার পেছন পেছন ছুটতে হল ? তাহলে ব্যাপারটা খোলসা করে বলা যাক। আসলে এটা রিয়েল নয়, পুরো ঘটনাই রিল লাইফের কাহিনী।

‘আদিপুরুষ’ সিনেমার জন্য বারবার সমালোচিত হতে হচ্ছে সইফ আলি খানকে। অন্যদিকে সারা আলি খান অভিনীত ‘জরা হাটকে জরা বাঁচকে’ মুক্তি পেয়েছে। যদিও সেই সিনেমা নিয়ে চর্চা না হলেও ব্যবসা মন্দ নয়। কিন্তু বাবা মেয়ে একসঙ্গে কখনই স্ক্রিন শেয়ার করেননি। এবার এক বিজ্ঞাপনে বাপ-বেটিকে এক ফ্রেমে দেখবেন দর্শক। বাবার সঙ্গে প্রথমবার অভিনয়ে সারা। যদিও সিনেমা নয় তবুও সইফ ফ্যানেরা এই খবরে উচ্ছ্বসিত। খুশি সারা নিজেও। আসামীর ভূমিকায় সইফ আর পুলিশের ভূমিকায় থাকছেন সারা আলি খান। ইনসুরেন্স কোম্পানির এই বিজ্ঞাপনের ছবি সমাজমাধ্যমে ভাইরাল । সাদা-কালো চেকে আসামীর পোশাকে সইফ আর পুলিশ রূপে ধরা দিয়েছেন সারা।

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...