Tuesday, February 3, 2026

প্রেসিডেন্সিতে প্রেম করা বারণ! আঙুলে আঙুল রাখলেই ‘গার্জেন কল’

Date:

Share post:

ক্যাম্পাসে নাকি প্রেমে পড়া বারণ! চোখে চোখ রেখে কলেজ ক্যান্টিন হোক বা ইউনিয়ন রুম, কলেজ ক্যাম্পাসে হোক বা বিশ্ববিদ্যালয় চত্বর পড়ুয়াদের নিভৃতে সময় কাটানো , একে অপরের হাত ধরে প্রতিশ্রুতিবদ্ধের ছবি নতুন নয়। তবে মুক্তভাবনার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এমন প্রেমের ছবি দেখলেই চলছে ধরপাকড়।’কাউন্সিলিং’ এ কাজ না হলে করা হচ্ছে ‘গার্জেন কল’ও। ক্যাম্পাসের এই নীতি-পুলিশগিরির অভিযোগ করছেন পড়ুয়াদের একাংশই। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃবিজেপির অগ্রাধিকার অনুযায়ী কাজ করবে পুলিশ! হিমন্তের মন্তব্যে সরব তৃণমূল

প্রেসিডেন্সির পরিবেশ বরাবরই এই ধরনের সঙ্কীর্ণতার ঊর্ধ্বে বলে সকলে জানেন। কিন্তু ক্যাম্পাস চত্বরে পড়ুয়াদের প্রেম করতে দেখলেই রণচণ্ডী মূর্তি ধারণ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের একাংশের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রেমে লাগাম পড়াতে চাইছে তারা। পাবলিক প্লেসে অর্থাৎ প্রকাশ্যে ঠিক কতখানি মেলামেশা করা যাবে, তার মাপকাঠি ঠিক করে দেওয়া হচ্ছে। শুক্রবার এমন অভিযোগ-সহ অন্য কয়েকটি বিষয় নিয়ে ছাত্র সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় ডিন অব স্টুডেন্টস অরুণ মাইতিকে। এসএফআইয়ের তরফে অভিযোগ, বেশ কিছু দিন ধরেই ক্যাম্পাসে পড়ুয়ারা কোথাও বসে প্রেম করলে কর্তৃপক্ষ তাঁদের ধরছেন। শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি, অভিভাবকদেরও ডেকে এনে সব জানানো হচ্ছে। সংশ্লিষ্ট ঘটনার সিসিটিভি ফুটেজও অভিভাবকদের দেখানো হচ্ছে বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন আচরণ সমর্থনযোগ্য নয় বলেও দাবি জানান পড়ুয়াদের একাংশ।

নীতি-পুলিশগিরির অভিযোগ প্রসঙ্গে ডিন অব স্টুডেন্টস এ দিন জানান, পড়ুয়াদের সঙ্গে কখনওই নীতি-পুলিশগিরি করা হয় না। সেটা তাঁদের উদ্দেশ্যও নয়। তিনি বলেন, “খুবই ব্যক্তিগত কোনও বিষয় যখন শিক্ষা প্রতিষ্ঠানে সর্বসমক্ষে আসছে, তখন সে বিষয়ে সচেতনতার জন্য সংশ্লিষ্ট পড়ুয়া ও অভিভাবকদের নিয়ে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।”

spot_img

Related articles

দক্ষিণবঙ্গে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ, বুধ থেকে বাড়বে তাপমাত্রা 

সকাল ও রাতের দিকে শীতের (Winter) আমেজ খানিকটা অনুভব করা গেলেও বেলা যতো গড়াচ্ছে ততই চওড়া হচ্ছে সূর্যের...

রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সি হানা, মঙ্গলের সকালে দুর্গাপুর-আসানসোলে ইডি অভিযান

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই এজেন্সি দিয়ে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। গত...

৫০ বছর পর চাঁদের কক্ষপথে মানব অভিযানে NASA! ঘোষিত দিনক্ষণ 

‘অ্যাপোলো-১১’ অভিযানের ( Apollo 11 mission) প্রায় পাঁচ দশক পর ফের চাঁদের কক্ষপথে (lunar orbit) মার্কিন গবেষণা সংস্থার...

হলফনামা দিতে পারল না ED, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি 

দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ইডি - আইপ্যাক মামলার শুনানি। নতুন দিন ঘোষণা আদালতের। আইপ্যাকের (IPAC) কলকাতা অফিসে...