Wednesday, May 6, 2026

বিয়ে করতে চাওয়ার শাস্তি!প্রেমিকার চুল কেটে মার প্রেমিক ও তাঁর মায়ের

Date:

Share post:

সমাজমাধ্যমের মারফতে বেশ কিছুদিনের আলাপ। শারীরিক ঘনিষ্ঠতাও ছিল। কিন্তু বিয়েতে গররাজি প্রেমিক। এ নিয়ে আলোচনার জন্য যুবকের বাড়িতে যেতেই প্রেমিকার চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ।বারুইপুর থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাটির ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল।

আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উ.ত্তপ্ত দিনহাটা! নির্দল প্রার্থীদের বাড়িতে তাণ্ডব দু.ষ্কৃতীদের
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায়। নির্যাতিতার অভিযোগ,তাঁদের বিয়ে নিয়ে কথাবার্তা বলতে তিনি প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু তাঁর সঙ্গে কোনও কথাই বলতে চাননি প্রেমিক। উলটে তাঁকে হেনস্তা করতে থাকেন প্রেমিক এবং তাঁর পরিবারের লোকজন। প্রতিবেশীদের ডেকে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ তরুণীর। এরপর তরুণীর চুল কেটে দেন তাঁর প্রেমিক এবং তাঁর মা। ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই তরুণী চিৎকার করে নিজেকে ছাড়াতে চাইছেন। কয়েক জন তাঁকে ঘিরে রয়েছেন। কিন্তু কেউ তরুণীকে রক্ষা করতে এগিয়ে আসেননি। ওই সময় এক যুবক এবং মহিলাকে দেখা যায় কাঁচি দিয়ে তরুণীর চুল কেটে ফেলছেন তাঁরা।

এই ঘটনায় বারুইপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বাড়ি বারুইপুর থানা এলাকায়। নাম শেখ রাজ আলি। নির্যাতিতার দাবি,তাঁদের আলাপ-পরিচয় বহুদিনের। ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কের রূপ নেয়। এমনকি, একাধিক বার শারীরিক সম্পর্কও হয়। কিন্তু ইদানিং তিনি বিয়ের কথা বলতেই টালবাহানা শুরু করেন রাজ। সম্পর্কও রাখতেও তিনি অস্বীকার করেন বলে অভিযোগ। এ নিয়ে আলোচনার জন্য তাঁর বাড়িতে যেতেই তাঁকে শারীরিক ভাবে হেনস্থা হতে হয় বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তরুণী। এমনকি, তাঁকে চোর অপবাদ দেওয়া হয়। পুলিশের কাছে ওই যুবক এবং তাঁর মা মীনা বেগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

Related articles

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...

IPL: ফাইনালের ভেন্যু বদল, বোর্ডের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে রাজনীতি?

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই(Narendra Modi Stadium) হবে আইপিএল(IPL) ফাইনাল। আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi...

নন্দীগ্রামের সিট ছাড়ছেন শুভেন্দু! ভোটারদের কীসের ইঙ্গিত ভূমিপুত্রের

একটানা পর পর তিনবার জয়, দু-বার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে, নন্দীগ্রামের (Nandigram) মানুষের বিপুল সমর্থন ও...

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...