Thursday, May 14, 2026

লাল লাভ-বেলুন হাতে লন্ডনে ‘We Time’ সুদীপ-নয়নার

Date:

Share post:

ক্লাস টেনের পড়ার সময় প্রথম চলচ্চিত্রে অভিনয়। তরুণ মজুমদারের ‘পথভোলা’ ছবিতে তিনিই ছিলেন সেকেন্ড লিড। সেই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যারের (Prasenjit Chatterjee) বিপরীতে সবার নজর কাড়েন সেই সময়ের নয়না দাস (Nayana Das)। তারপর ঝুলিতে বহু জনপ্রিয় বাংলা ছবি, টিভি সিরিয়ালে অভিনয় করলেও এখন তিনি পুরোদস্তুর রাজনীতিবিদ, বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ-সাংসদের ঘরনী। তবে, ব্যস্ত সিডিউলের মধ্যে ছোট্টো ছুটির ফাঁকে তিনি স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee) নিয়ে ঘুরে এলেন লন্ডন। সেখানে লন্ডন টাওয়ারের সামনে দম্পতির লাল লাভসাইনের বেলুন হাতে ছবি নজর কেড়েছে নেটিজেনদের।

নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে নয়না লেখেন, “লন্ডনে গিয়েছিলাম। এটা খুব ছোট সফর ছিল। আপনাদের সবার সঙ্গে কিছু ছবি শেয়ার করছি। বিখ্যাত লেখক চার্লস ডিকেন্সের বাড়ির সামনে, বাকিংহাম প্যালেস, টাওয়ার ব্রিজ, লন্ডন আই এবং ব্রিটিশ পার্লামেন্টের সামনে ছবি। আনন্দে থাকুন এবং সবসময় হাসুন।“

কলকাতা উত্তরের সাংসদ আর চৌরঙ্গী বিধানসভার বিধায়কের এই ছবির তলায় প্রশংসার বন্যা। সবাই তাঁদের এই বেড়ানোর নিয়ে উচ্ছ্বসিত। কেউ কেউ তো এটাকে হানিমুনও বলছেন। তবে, ব্যস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যেভাবে তাঁরা সময় বের করে ঘুরতে গিয়েছেন, তাঁকে সমর্থন জানান সবাই।

 

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...