Tuesday, May 12, 2026

‘অন্ধকারময় অধ্যায় ভোলা যাবে না’! জরুরি অবস্থার ৪৮ তম বর্ষপূর্তিতে কংগ্রেসকে কটাক্ষ মোদির

Date:

Share post:

প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) জরুরি অবস্থা জারি (Emergency) নিয়ে এবার কংগ্রেসকে (Congress) বিঁধলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর সুরে সুর মেলালেন অন্য বিজেপি নেতা-মন্ত্রীরাও। ১৯৭৫ সালের এই দিনে দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন কংগ্রেস প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই জরুরি অবস্থার ৪৮ তম বর্ষপূর্তিতে রবিবার মোদি ‘কালা দিনগুলি’র স্মরণ করেন। প্রধানমন্ত্রী মোদি এদিন সেই ২১ মাসের অবিস্মরণীয় দিনগুলির কথা মনে করিয়ে দেন। তাঁর কথায় জরুরি অবস্থা ছিল ভারতের ইতিহাসে এক কালা অধ্যায় যা সাংবিধানিক মানমর্যাদা, মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। যদিও কংগ্রেস-সহ বিরোধীদের কটাক্ষ, যে মোদি জরুরি অবস্থার নিন্দা করছেন, তাঁর বিরুদ্ধে অলিখিত জরুরি অবস্থা জারির অভিযোগ গোটা ভারতের আমজনতার।

তবে আমেরিকা সফরের আগে ‘মন কি বাত’-এ অশান্ত মণিপুর নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে গর্জে উঠেছিলেন কংগ্রেস আ্মলের ‘জরুরি অবস্থা’র বিরুদ্ধে। আর রবিবার দেশে জরুরি অবস্থা জারির ৪৮তম বার্ষিকীতে ফের টুইট করে সরব হলেন মোদি এবং বিজেপির উচ্চপদস্থ নেতারা। পাশাপাশি এদিন কংগ্রেসকে আক্রমণ করলেও যাঁরা জরুরি অবস্থার অন্ধকার দিন প্রতিরোধ করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধাও নিবেদন করেন তিনি। মোদি টুইটারে লেখেন, “জরুরি অবস্থার অন্ধকার দিন যাঁরা প্রতিরোধ করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। জরুরি অবস্থা আমাদের ইতিহাসের অবিস্মরণীয় এক কালো অধ্যায়। সাংবিধানিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত।”

তবে শুধু মোদিই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেন, ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন। ১৯৭৫ সালের এই দিনে একটি পরিবার ক্ষমতা হারানোর ভয়ে দেশে জরুরি অবস্থা জারি করেছিল। টুইট করা হয়েছে বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও। সেখানে কালো ব্যাকগ্রাউন্ডে ইন্দিরা গান্ধীর ছবি পোস্ট করা হয়েছে। পাশাপাশি জরুরি অবস্থা নিয়ে টুইট করেছেন রাজনাথ সিং, স্মৃতী ইরানি, হরদীপ সিং পুরি-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও।

 

 

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...