Saturday, June 13, 2026

বাগানে সই করে কী বললেন ইউরো খেলা সাদিকু?

Date:

Share post:

দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। অনিরুধ থাপার সইয়ের পর এবার মোহনবাগানে সই করলেন আর্মান্দো সাদিকু। আলবেনিয়ান এই স্ট্রাইকারকে দুই বছরের চুক্তিতে সই করাল সবুজ মেরুন ক্লাব। ইউরোতে দুরন্ত গোল করে ছিলেন সাদিকু। আর এবার তিনি সবুজ মেরুনে। মোহনবাগানে এসে আপ্লুত বাগানের নতুন বিদেশি স্ট্রাইকার। বললেন, স্পেনে খেলার সময়ে ভারতীয় ফুটবল নিয়ে শুনেছেন। বাগানের প্রস্তাব পেয়েই রাজি হয়ে যাই।

বাগানে সই করে সাদিকু বলেন, “স্পেনে ভারতীয় ফুটবল সম্পর্কে এখন ভাল ধারণা তৈরি হয়েছে। স্পেন থেকে যে ফুটবলাররা ভারতে খেলতে এসেছেন, তারা ফিরে গিয়ে যথেষ্ট উচ্চ ধারণা পোষণ করেছেন ভারতের লিগ সম্পর্কে।মোহনবাগান যখন আমার সঙ্গে যোগাযোগ করে খেলার প্রস্তাব দেয়, তখন আমি লিগ সম্পর্কে আরও খোঁজ খবর নিতে শুরু করি এবং আগ্রহ দেখাই। এবং এটা সত্যি, প্রস্তাব পাওয়ার পর সব খবর নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস টিম ম্যানেজমেন্টকে এক সপ্তাহের মধ্যে জানাই, আমি আসতে রাজি।”

এরপর সাদিকু আরও বলেন, “ভারতীয় ফুটবলে মোহনবাগানের একটা ঐতিহ্য ও গর্বের ইতিহাস রয়েছে। সেই ১৩৩ বছরের ক্লাবের জার্সি পড়ে খেলব, এটা ভেবে আমি গর্বিত ও আনন্দিত। আমি আশাবাদী সতীর্থদের নিয়ে গতবারের পাওয়া আইএসএল ট্রফি এবারেও জেতার লক্ষ‍্যে নামবো। পাশাপাশি আমার লক্ষ্য থাকবে ক্লাবকে অন্য টুর্নামেন্টগুলিতেও সাফল্য এনে দেওয়ার।”

আরও পড়ুন:৮৩’র বিশ্বজয়ের ৪০ বছর, বিশেষভাবে পালন কপিল দেব, সুনীল গাভাস্করদের

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...