Thursday, June 4, 2026

যন্ত্রণা থেকে মুক্তি! ২৩ বছরেই স্বেচ্ছামৃ.ত্যু বেছে নিলেন তরুণী

Date:

Share post:

অসহ্য রোগ যন্ত্রণা! শেষমেশ যন্ত্রণা থেকে বাঁচতেই মাত্র ২৩ বছরেই আবেদন স্বেচ্ছামৃত্যুর! সরকারের তরফে অবশেষে এল সেই অনুমতি। তারপর ১০ মিনিটের অপেক্ষা। তাঁর ইচ্ছেপূরণ করল হাসপাতাল কর্তৃপক্ষ। নিষ্কৃতি মৃত্যুতে মুক্তি পেলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার ২৩ বছরের লিলি তাই।  ১০ সেকেন্ডেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

হাঁটাচলা থেকে খাওয়াদাওয়া সবকিছুতেই অসুস্থবোধ করতেন। গত কয়েক বছর ধরে এ ভাবেই হাসপাতালে শয্যাশায়ী ছিলেন লিলি তাই। ১৭ বছর বয়সে ইলার্স ড্যানলোস সিনড্রোম (EDS) উপসর্গ ধরা পড়েছিল লিলির। ইডিএস ধরা পড়ার বছরখানেক পর লিলির শ্বাসযন্ত্রের একাংশে সংক্রমণ ধরা পড়েছিল। এমনকি, প্রাকৃতিক ভাবে মলত্যাগও করতে পারতেন না তিনি। ওই সময় থেকে খাবার খেলে অথবা কোনও পানীয়ে চুমুক দিলেই অসুস্থ হয়ে পড়তেন লিলি তাই। দোসর হয় গোটা শরীরে অসয্য যন্ত্রণা। ইডিএসের চিকিৎসার জন্য অ্যাডিলেড থেকে সিডনি পাড়ি দিয়েছিলেন লিলি। ব্যথা উপশমের জন্য যথাসাধ্য চেষ্টা করেন চিকিৎসকরা। যদিও শারীরিক অবস্থার বিন্দুমাত্র উন্নতি হচ্ছিল না। অতএব, এই যন্ত্রণা থেকে বাঁচতেই কঠিন সিদ্ধান্ত নেন লিলি।

প্রসঙ্গত, জীবনের শেষ কয়েক ঘণ্টায় নিজের বেশ কয়েকটি সাধপূরণের অবদার করেন লিলি। তার মধ্যে একটি ছিল সমুদ্রতটে ঘোরা। লিলির সে সাধপূরণে বাধা হননি অ্যাডিলেডের হাসপাতাল কর্তৃপক্ষ। বিছানায় শুইয়েই লিলিকে সৈকতে নিয়ে যান হাসপাতালের কর্মীরা। সেখানে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে ফ্রেঞ্চ ফ্রাই ও নরম পানীয়র স্বাদ নেন লিলি। সেই ছবি সংবাদমাধ্যমে ছাপা হয়।

আরও পড়ুন- নন্দীগ্রামে প্রচারেও শুভেন্দুকে ধু.য়ে দিলেন কুণাল

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...