Thursday, May 14, 2026

বাড়তে পারে পঞ্চায়েত নির্বাচনের দফা! রাজ্যপালকে কী জানালেন রাজীব

Date:

Share post:

দীর্ঘ টানাপোড়েনের পরে অবশেষে রবিবাসরীয় সন্ধেয় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে দেখা করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiv Sinha)। রাজভবন সূত্রে খবর, সেখানেই পঞ্চায়েত ভোটে বাহিনী নিয়ে দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথা হয়েছে। এমনকী পঞ্চায়েত ভোটে দফা বাড়ানো হতে পারে বলেও রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) সূত্রে খবর।

একাধিক দফায় হতে পারে পঞ্চায়েত ভোট। এমনটাই এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালকে সেকথা জানিয়ে এসেছেন রাজ্য নির্বাচন কমিশনার। কেন্দ্রের কাছ থেকে পর্যাপ্ত বাহিনী পাওয়ার স্পষ্ট কোনও আশ্বাস না মেলাতেই কমিশন ভোটের দফা বাড়ানোর কথা ভাবছে বলে রাজ্যপালকে জানানো হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করেই এই পথেই হাঁটতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বারবার চিঠি লিখেও বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়ার কোনও সম্ভাবনা দেখছে না কমিশন। আদালতে কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছে, ২০১৩-র মডেলে নির্বাচন করার পক্ষে মত রয়েছে তাদের।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে কোনও উত্তর না পেয়ে নতুন করে বাহিনী পাওয়ার আশা রাখছে না কমিশন।
সেক্ষেত্রে ৩৩৭(২২+৩১৫) কোম্পানি দিয়েই ভোট করানোর পরিকল্পনা চূড়ান্ত করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। এদিন কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা তৈরি করছেন রাজীব সিনহা। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সেই তালিকা নিয়েই তিনি গিয়েছেন রাজভবনে। কোনও জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, সে ব্যাপারে রাজ্যপালকেও জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। তবে, দফা বাড়ানো হলে তা ঠিক কত দফা হতে পারে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন। নজর এখন হাইকোর্টের শুনানির দিকে।

আরও পড়ুন- Kolkata Police: ঘটনাস্থলে দ্রুত পৌছাতে ১০০ ডায়ালে যুক্ত হল আরও ৩০টি বাইক

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...