Thursday, May 14, 2026

জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু ডায়মন্ড হারবার এফসির

Date:

Share post:

জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করল ডায়মন্ড হারবার এফসি। এদিন কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে দাপটে শুরু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার-এর। লিগের উদ্বোধনী ম্যাচে সাদার্ন সমিতিকে ২-০ গোলে হারাল কিবু ভিকুনার দল। ডায়মন্ড হারবারের দুই গোলদাতা সুপ্রতীপ বারুই ও সুপ্রিয় পণ্ডিত। পরিবর্ত হিসেবে নেমে অনবদ্য ফুটবল খেলে ম্যাচের সেরা হলেন সুপ্রিয়।

মরশুমের প্রথম ম্যাচ, তাই কিবুর দলের গুছিয়ে নিতে সময় লেগেছে। এদিন দু’টি অর্ধে দু’রকম ফুটবল খেলে ডায়মন্ড হারবার। প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলের পর দ্বিতীয়ার্ধে কিবুর ছেলেদের দাপুটে পারফরম্যান্স। প্রথমার্ধে একেবারেই ভাল ফুটবল খেলতে পারেনি ডায়মন্ড হারবার। বরং সাদার্ন একাধিক সুযোগ তৈরি করে। কিন্তু আরিফ, নীতিন মধুদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে দেয় ডায়মন্ড হারবারের রক্ষণ। মনোতোষ চাকলাদার, অভিষেক দাস, সৌরভ, বিশালরা সজাগ থাকায় সাদার্ন গোল করতে পারেনি।

প্রথমার্ধে সাদার্নের গোলে সেভাবে কোনও শট নিতে পারেনি কিবুর ছেলেরা। মাঝমাঠে বল ধরে খেলার লোক ছিল না। ফলে সাদার্নের আক্রমণের সামনে চাপে পড়ে যায় ডায়মন্ড হারবারের রক্ষণ। বিরতির আগে গোলশূন্য থাকে খেলা। দ্বিতীয়ার্ধে স্ট্র্যাটেজি বদলে ফেলে আক্রমণাত্মক হয় ডায়মন্ড হারবার। আক্রমণে তুহিন শিকদারের পরিবর্তে সুপ্রিয় পণ্ডিত এবং রক্ষণে অধিনায়ক অভিষেক দাসের জায়গায় মার্শাল কিস্কুকে নামান কিবু। বিশেষ করে সুপ্রিয় নামতেই বদলে যায় ডায়মন্ড হারবারের খেলা।

 

সাদার্ন রক্ষণে একের পর এক আক্রমণ তুলে এনে গোলের লকগেট খুলে ফেলে ডায়মন্ড হারবার। ৬৪ মিনিটে সুপ্রতীপের অনবদ্য গোলে এগিয়ে যায় কিবুর দল। চার মিনিট পর গোলের ব্যবধান দ্বিগুণ করে ডায়মন্ড হারবার। ৬৮ মিনিটে সুপার সাব সুপ্রিয় দুরন্ত গোল করেন। শেষ দিকে সুপ্রিয়র একটি শট পোস্টে লেগে ফেরে। পরিবর্ত হিসেবে নেমে গোল মিস করেন জ্যাকবও। না হলে গোলের ব্যবধান আরও বাড়ত ডায়মন্ড হারবারের।প্রথমবার জাঁকজমকভাবে শুরু হল কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ। লেজার শো-র মাধ্যমে কলকাতা লিগের উদ্বোধন আগে কখনও দেখা যায়নি। কিশোরভারতী স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ১৫ মিনিটের লেজার শো-র প্রদর্শনী ছিল বিশেষ আকর্ষণ। এরপর কুক্রি নাচের প্রদর্শনী হয়। এছাড়া আরও একটি ডান্স গ্রুপ পারফর্ম করে।

আরও পড়ুন:কেন টেস্ট খেলেন না হার্দিক পান্ডিয়া ? জানালেন শাস্ত্রী

 

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...