Wednesday, June 24, 2026

মণিপুরের পরিস্থিতি অত্যন্ত গুরুতর, মোদিকে রিপোর্ট পেশ শাহের

Date:

Share post:

সেনা নামিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না হিংসা। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হয়ে উঠছে মেইতেই-কুকি জাতিদাঙ্গা। জম্মু ও কাশ্মীরের মতোই সন্ত্রাস দমন অভিযানে স্থানীয়দের একাংশের বাধার মুখে পড়তে হচ্ছে জওয়ানদের(Army)। মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) রিপোর্ট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।

আমেরিকা এবং ইজিপ্ট সফর থেকে ফেরার পরেই সোমবার নিজের বাসভবনে মণিপুর নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকেই মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানকার বর্তমান অবস্থা, সরকারের তরফে কি কি পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।

উল্লেখ্য, গত ৩ মে থেকে জাতিদাঙ্গায় দগ্ধ মণিপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষে সেখানে এখনও পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরই মাঝে এক রিপোর্টে দাবি করা হয়েছে, এই রাজ্যে মায়ানমার থেকে ঢুকেছে প্রচুর অনুপ্রবেশকারী । সংখ্যাটা প্রায় ২০০০। এই অনুপ্রবেশকারীদের জেরে সেখানকার পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। মণিপুর নিয়ে শনিবার সর্বদল বৈঠকের পর রবিবার এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বীরেন সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন শাহ। আলোচনায় রাজ্যের আইনশৃঙ্খলা ও জনসাধারণের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করেন বীরেন। তারপরই নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মণিপুরের পরিস্থিতি সম্পর্কে অবগত করেছি। তাঁর নজরদারিতে হিংসাত্মক ঘটনায় রাশ টানতে সক্ষম হয়েছে রাজ্য ও কেন্দ্র সরকার। ১৩ জুনের পর মণিপুরে আরও কোনও মৃত্যু ঘটেনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, মণিপুরকে স্বাভাবিক ছন্দে ফেরাতে সমস্ত প্রয়াস করবে কেন্দ্রীয় সরকার।”

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...