Sunday, June 7, 2026

লু.ঠপাঠ করাই নাকি উৎসব! জানুন গুপ্তিপাড়ার ভান্ডার লু.ঠের রহস্য

Date:

Share post:

পুলিশের চোখের সামনেই চলে লুঠ, তবে অন্য কিছু লুঠ নয়, জগন্নাথ দেব এর মাসির বাড়ির ভান্ডার লুঠ হয় গুপ্তিপাড়ায়। এই ভান্ডার লুঠ উৎসব চলে আসছে প্রাচীনকাল থেকে। এই ভান্ডার লুঠ ভারতের মধ্যেই কেবলমাত্র হুগলি জেলার বলাগড়ের গুপ্তিপাড়া জগন্নাথ দেবের মাসির বাড়িতেই প্রচলিত।

লুঠ হয় ১০৮ রকমের ভোগ। কথিত আছে প্রাচীন কালে জমিদার বাহিনীর ১ বছরের জন্য লাঠিয়াল বাহিনীর নিয়োগ করা হতো ভান্ডারলুঠে শক্তি পরীক্ষার মাধ্যমে, কে হবেন লেঠেল বাহিনীর প্রধান অথবা জমিদারের প্রধান সেনাপতি সেটা বাছাইয়ের চাবিকাঠি ছিলো নাকি ভান্ডারলুঠ ।

এই বিষয়ে পুরোহিত প্রবীর ভট্টাচার্য বলেন এই ভান্ডার লুঠ প্রাচীন কাল থেকে চলে আসছে। কথিত আছে যখন প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি ছেড়ে মন্দিরে যেতে চাননা, তখন মা লক্ষ্মী জমিদার কৃষ্ণচন্দ্র ও তার ভাই বৃন্দাবনচন্দ্রকে গিয়ে বলেন যে প্রভু আসতে চাইছেন না, তোমরা লেঠেল নিয়ে গিয়ে প্রভুর মাসির বাড়ির ভান্ডার লুঠ করে সমস্ত খাবার নিয়ে চলে আসো। সেই মত দুই জমিদার ভাই লেঠেল বাহিনী নিয়ে গিয়ে জগন্নাথ দেবার মাসির বাড়ির ভান্ডার লুঠ করেন। এরপর জগন্নাথ দেব যখন দেখেন তার মাসির বাড়িতে আর কোনো সুস্বাদু খাবার নেই, তখন সব শেষে উল্টো রথে প্রভু নিজের মন্দিরে ফিরে আসেন। আর সেই প্রথা মেনেই এখনও চলে আসছে গুপ্তিপাড়ায় জগন্নাথ দেবের মাসির বাড়ির ভান্ডার লুঠ উৎসব। আর এই উৎসব উপলক্ষে গুপ্তিপাড়ায় জগন্নাথ দেবের মাসির বাড়িতে ভিড় জমান কয়েক লক্ষ ভক্ত। আর এই উৎসবের জন্য মোতায়েন থাকে প্রচুর পুলিশ বাহিনী।

আরও পড়ুন- দূষণ রুখতে এবার ব্যাটারি চালিত ভেসেল কিনতে চলেছে রাজ্য

Related articles

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...