Saturday, June 27, 2026

মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা পার্থর, ফের ১১ জুলাই পর্যন্ত জে.ল হেফাজত

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সুস্থতা কামনা করলেন। তিনি  মুখমন্ত্রীর  প্রসঙ্গে বলেন, “দ্রুত সুস্থ কামনা করি।  দ্রুত সুস্থ হয়ে উঠুন “।  মঙ্গলবার আদালত থেকে শুনানির পর কোর্ট লক আপে নিয়ে আসার সময় একথা  বললেন পার্থ।

এদিন পার্থ চট্টোপাধ্যায়কে আবার আদালতে পেশ করা হয়েছিল। আলিপুর আদালত তাঁকে আবার ১১ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত ভোটটাও জেলেই কাটাতে হবে তাঁকে। অতীতে দলের অনেক গুরু দায়িত্ব সামলেছেন তিনি। দলের প্রাক্তন সেক্রেটারি জেনারেল হিসেবে অনেকটা সময় কাটিয়েছেন। কিন্তু এখন তিনি জেলে। কবে জামিন পাবেন, কোনও ঠিক নেই। আদালতে মাঝে মধ্যে নিজের শারীরিক অসুস্থতার কথাও বলতে শোনা গিয়েছে তাঁকে। কখনও নিজে, কখনও আইনজীবী মারফত। কিন্তু এত সব ঝড়-ঝাপ্টার মধ্যেই দলনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত পার্থ।

শুধু এখন বলে নয়, আগেও বার বার দলের প্রতি এবং দলনেত্রীর প্রতি নিজের আনুগত্য বোঝাতে চেয়েছেন পার্থ।

এর আগে যতবার পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ উঠেছে, ততবারই তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে… দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়। তাঁকে মন্ত্রিসভা থেকে এবং দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...