Saturday, June 27, 2026

কত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে ভোটের ১১ দিন আগেও স্পষ্ট নয়

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে, ভোটের ১১ দিন আগেও তার স্পষ্ট নয়। রাজ‌্য নির্বাচন কমিশন সূত্রে দাবি, স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে এই মুহূর্তে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে পাঠানো সম্ভব নয়। কাজ চালাতে হবে ৩৩৭ কোম্পানি বাহিনী দিয়েই।

এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলাভিত্তিক কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তার তালিকা দেওয়া হল বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিকদের। ক্যাটাগরি ভিত্তিক বাহিনী মোতায়েন তরজা শেষ হয়েছে। জেলাগুলিকে চূড়ান্ত মোতায়েন কথা জানানো হল রাজ্য নির্বাচন কমিশনের তরফে। এবার জেলাগুলিতে বাহিনী মোতায়েন শুরু হবে বলে জানিয়েছে কমিশন।কেন্দ্রীয় বাহিনী মোতায়নের ক্ষেত্রে স্পর্শকাতর অঞ্চল গুলিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। এখনও পর্যন্ত এই পঞ্চায়েত নির্বাচনের যে যে জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে সেই জায়গাগুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জেলায় জেলায় এই মর্মে বিশেষ নির্দেশিকার রাজ্য নির্বাচন কমিশনের।

কমিশনের আর্জিতে ইতিমধ্যেই ২২ কোম্পানি বাহিনী রাজ্যে এসে গিয়েছে। তাদেরকে একাধিক জেলাতে মোতায়েনও করা হয়েছে। পরে আদালতের নির্দেশে আরও ৮০০ কোম্পানি চাওয়া হয়। এর প্রেক্ষিতে গত সপ্তাহে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানিয়ে চিঠি দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। বকেয়া ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে বেশ কয়েক দফায় চিঠি চালাচালি হলেও সমাধান সূত্র মেলেনি।

যদিও বুধবারের মধ্যেই দ্বিতীয় দফার ৩১৫ কোম্পানি বাহিনী বিভিন্ন জেলায় পৌঁছে যাবে। তাদের নির্দিষ্ট এলাকায় মোতায়েনের প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...