Sunday, June 21, 2026

জন্মদিনে কোহলিদের সঙ্গে মহারণে নামবেন পাক অধিনায়ক বাবর !

Date:

Share post:

জীবনে অনেক জন্মদিন কাটিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কিন্তু এবারের জন্মদিনটা পাকিস্তান অধিনায়কের কাছে একটু অন্যরকম হতে চলেছে। কারণ এবার ১৫ই অক্টোবর বাবরের জন্মদিনে বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত পাকিস্তান।বাবর জানেন তার ওপর কতটা দায়িত্ব থাকবে। সেটা নিজের মতো পালন করার চেষ্টা করবেন তিনি।

এবারের বিশ্বকাপে পাক দল তাদের অভিযান শুরু করবে ৬ অক্টোবর। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা দল। আর ভারত তাদের অভিযান শুরু করবে ৮ অক্টোবর। চেন্নাইতে সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কাকাতলীয়ভাবে গত বছর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আবহেই নিজের জন্মদিন পালন করেছিলেন বাবর আজম।আর এবারও ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন তিনি পালন করতে চলেছেন তাঁর ২৯ তম জন্মদিন।

প্রসঙ্গত, গত টি-২০ বিশ্বকাপে ভারত নাটকীয়ভাবে হারিয়ে দেয় পাকিস্তানকে। কার্যত গোটা ম্যাচে পিছিয়ে থাকা ভারতকে একার ব্যাটে টেনে তুলে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপে ভারতও এই মহারণ জিততে ফের একবার তাকিয়ে থাকবে বিরাটের দিকে।

তেমনি পাকিস্তান ঐতিহাসিক এই ম্যাচ জিততে তাকিয়ে থাকবে তাদের ‘বার্থডে বয়’ বাবর আজমের দিকে। বাবর জানিয়েছেন এটা তার কাছে বিশেষ মুহূর্ত হতে চলেছে। নিজের জন্মদিনে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বিশ্বকাপে, সেটাও আবার ভারতের বিরুদ্ধে – এমন মঞ্চ খুব কম আসে। তবে তিনি তখনই খুশি হবেন যখন ভারতকে হারিয়ে পাকিস্তান জিতবে।তাই বাড়তি টেনশন থাকছেই।

 

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...