Saturday, June 6, 2026

মুখভার আকাশের, সকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টি!কাল কেমন থাকবে আবহাওয়া?

Date:

Share post:

সকাল থেকেই মুখভার আকাশের। ভোরেও কোথাও কোথাও বৃষ্টি হয়েছে।দেখাই নেই সূর্যের। হাওয়া অফিস বলছে, আজ, ঈদের দিনেও সূর্যের দেখা না মিলতে পারে ।বরং বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি।

আরও পড়ুন:নয়া নিয়মবিধি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, উপস্থিতির হারের জন্য আর মিলবে না আলাদা নম্বর

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ ছত্তিশগঢ়ের কাছে অবস্থান করছে। তা ক্রমশ মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে।আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে বিকেল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। লাগাতার বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই কম।
বুধবার কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে ২৫ দশমিক ২ ডিগ্রি রয়েছে। একইভাবে কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কমে ২৯ দশমিক ৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এই মুহুর্তে ৮৪ থেকে ৯৭ শতাংশ।

তবে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমলেও বৃষ্টি হবে উত্তরবঙ্গে। তবে এখানে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টি চলবে উপরের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে।

Related articles

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...