Saturday, March 14, 2026

পিছু ছাড়ছে না ‘অর্থস.ঙ্কট’! ঈদে রুপি-শূন্য পাকিস্তানের একাধিক এটিএম

Date:

Share post:

বৃহস্পতিবার ঈদ আল-আধা (Eid Al Adha)। খুশির আবহে মেতেছে গোটা দেশ। কিন্তু প্রতিবেশী পাকিস্তানে (Pakistan) বাড়ছে আশঙ্কার কালো মেঘ। পাকিস্তানের করাচির বাসিন্দারা মুখোমুখি হচ্ছেন চরম আর্থিক সংকটের (Financial Crisis)। গতবছর বন্যার পর থেকে দেশে অর্থসঙ্কট চরম পর্যায়ে পৌঁছেছে। জানা গিয়েছে, করাচির (Karachi) রাস্তায় বিভিন্ন এটিএমে (ATM) নগদ টাকা ফুরিয়ে যেতে শুরু করেছে। এদিন সারাদেশে ঈদ উদযাপিত হলেও, এটিএমে এমন অর্থ সংকট যে গ্রাহকদের বড়সড় বিপদে ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। অর্থসঙ্কটে জর্জরিত পাকিস্তানের বর্তমানে করুণ অবস্থা।

করাচির স্থানীয় বাসিন্দাদের মতে, ঈদের আগে এটিএমগুলি থেকে সব টাকা ফুরিয়ে গেছে। আমরা আজ সকাল থেকে অনেকবার এটিএমে ঘুরলেও কোথাও নগদ টাকা নেই। তবে ব্যাঙ্ক সূত্রে খবর, যখনই ঈদ সামনে চলে আসে তখনই বাকি গ্রাহকরা সাধারণত এটিএম কাজ করছে না বা নগদ অর্থের অভাব সম্পর্কে অভিযোগ তোলেন। এটি সাধারণত ঘটে যখন লোকেরা কুরবানির পশু কেনার জন্য প্রচুর পরিমাণে নগদ এটিএম থেকে তুলে নেন।

পাকিস্তানে ইদ পালিত হচ্ছে বৃহস্পতিবার। তার আগে বুধবার করাচি শহরের বেশির ভাগ এটিএম-ই অর্থশূন্য হয়ে পড়ায় বেজায় বিপদের মুখে পড়েছেন সাধারণ মানুষ। সকাল থেকে বার বার এটিএমে গিয়েও টাকা তুলতে পারেননি অনেকে। যার জেরে বাড়ছে ক্ষোভ। নগদ টাকা না থাকায় ইদের উদ্‌যাপনেও খামতি থেকে যাচ্ছে।

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...