Wednesday, March 18, 2026

নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্র.ত্যাহারে না.রাজ, আরও ১৮৯ জনকে সা.সপেন্ড  তৃণমূলের

Date:

Share post:

দলনেত্রীর বারবার অনুরোধ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি৷ তারপরও নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি অনেক তৃণমূল কর্মী।এবার তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল দল। প্রথম দফায় গত শনিবার ৫৬ জনকে সাসপেন্ড করা হয়েছিল৷আজ বৃহস্পতিবারও একসঙ্গে আরও ১৮৯ জন তৃণমূলকর্মীকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস৷

এদিন দলের তরফে একটি তালিকা প্রকাশ করে কোন জেলা থেকে কতজন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে তা জানিয়ে দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী বীরভূম থেকে ১৫, হুগলি থেকে ২৫, হাওড়া থেকে ১৩, ঝাড়গ্রাম থেকে ১৪, মুর্শিদাবাদ ২৫, পূর্ব মেদিনীপুর থেকে ৫৮ জন এবং পশ্চিম মেদিনীপুর থেকে ৩৯ জনকে সাসপেন্ড করা হয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা ১৮৯ জন৷ এর আগের দফায় নদিয়া জেলা থেকে ২১ জন এবং দক্ষিণ দিনাজপুর থেকে ১৭ জনকে সাসপেন্ড করে দল।

spot_img

Related articles

অসমে আরও বিপদে কংগ্রেস: ভোটের ২০ দিন আগে দলত্যাগ সাংসদের! যোগ বিজেপিতে

দলবদলের রাজনীতিতে অসমে বিজেপির সঙ্গে টক্কর দিতে ব্যর্থতার মুখে কংগ্রেস। দল বদল করে যোগদান তো দূরের কথা, এবার...

হামলার উস্কানিমূলক মন্তব্য! দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপির (BJP) হামলার প্রসঙ্গে উস্কানিমূল মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...

স্বস্তির বৃষ্টি আরও কিছুদিন: তাপমাত্রায় তেমন বদল হবে না

শীতের শেষেও পশ্চিমী ঝঞ্ঝা আর আরব সাগরের ঘূর্ণাবর্ত পিছু ছাড়ছে না গোটা দেশের। তার প্রভাব গভীরভাবে বাংলাতেও। মঙ্গলবার...

আর্থিক ক্ষতি কমবে বুমরাহদের, বেতন কাঠামো পরিবর্তনের পথে বিসিসিআই

টি২০ বিশ্বকাপ জয়ের পরই বার্ষিক চুক্তি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে বিসিসিআই (BCCI)। এ+ ক্যাটেগরি তুলে দেওয়ায়...