Monday, May 11, 2026

পঞ্চায়েত ভোটে ইস্তাহার প্রকাশ কংগ্রেসের, ‘দিশাহীন’ ক.টাক্ষ বিরোধীদের

Date:

Share post:

দুর্নীতিমুক্ত পঞ্চায়েত (Panchayat) গড়াই লক্ষ্য। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার ইস্তাহার (Manifesto) প্রকাশ করল কংগ্রেস (Congress)। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury)। ইস্তাহারের নাম দেওয়া হয়েছে “হাত ধরো, গ্রাম গড়ো”। তবে হাত শিবিরের মতে এটা ইস্তাহার নয়, পঞ্চশীল গ্যারান্টি। তবে শুধু কংগ্রেসই নয়, নির্বাচনের আগে ইতিমধ্যে ইস্তাহার প্রকাশ করেছে বিজেপিও (BJP)। তবে এদিন কংগ্রেসের ইস্তাহার প্রকাশকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেস, বিজেপি একাধিক জায়গায় প্রার্থী দিতে পারছে না, তারওপর ইস্তাহার প্রকাশ করে সাধারণ মানুষের মন জয়ের যে চেষ্টা হাত শিবির করছে তাতে লাভের লাভ কিছুই হবে না।

মূলত ৫টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে ইস্তাহারে। যেখানে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের পাশাপাশি দলের সমস্ত সিদ্ধান্ত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তবে এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে এই পদক্ষেপ আগে কেন নিলেন না কংগ্রেসের হাইকম্যান্ড? নাকি তৃণমূল কংগ্রেসের (TMC) দেখানো পথেই হেঁটে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি থেকে শিক্ষা নিয়েই কংগ্রেসের এমন পদক্ষেপ কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এদিন কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছে, পঞ্চায়েতের সকলের জন্য জব কার্ডের ব্যবস্থা করা হবে এবং ১০০ দিনের কাজে দলের নিরপেক্ষতাকেই প্রাধান্য দিতে হবে। পাশাপাশি উন্নত রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা, পানীয় জলের আশ্বাসও দেওয়া হয়েছে ইস্তাহারে। তবে এসব গালভরা প্রতিশ্রুতি দিলেও আখেরে এই সমস্ত অঙ্গীকারের বাস্তবায়ন হবে কী না তা নিয়ে উঠছে প্রশ্ন।

পাশাপাশি মহিলাদের স্বনির্ভরগোষ্ঠীর দক্ষতা বাড়াতে প্রশিক্ষণে জোর দেওয়ার কথাও বলা হয়েছে। মূলত ‘স্কিল ডেভেলপমেন্ট’-এ জোর দেওয়ার কথাই উল্লেখ করা হয়েছে ইস্তাহারে। এছাড়া পঞ্চায়েত পরিচালনায় সংরক্ষণের ঊর্ধ্বে গিয়ে এসসি, এসটি, ওবিসি-সহ মহিলাদের পঞ্চায়েত প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বভার প্রদান করার আশ্বাসও দিয়েছে কংগ্রেস। তবে রাজনৈতিক মহলের মতে, ইস্তাহারে একাধিক ঘোষণা করলেও আখেরে তাতে যে নতুন কিছুই নেই তা দিনের আলোর মতো পরিষ্কার।

 

 

Related articles

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...