Sunday, May 17, 2026

ক্যা.ন্সার আ.ক্রান্তদের চুল দান করে নজির হুগলির মেয়ের!

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

রক্তদান,বস্ত্রদান,অঙ্গদান এগুলো দেখা বা শোনা যায় কিন্তু এবার সম্পূর্ণ আলাদা বিষয়। ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের চুল দান করে নজির গড়লেন হুগলি জেলার (Hooghly) হরিপাল থানার ইলিপুর গ্রামের মেয়ে অনুষ্কা মুখোপাধ্যায় (Anushka Mukherjee)।

রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি তে মিউজিক নিয়ে পড়াশোনা করছেন অনুষ্কা।সা মাজিক কাজে এগিয়ে আসার ইচ্ছা সবসময়ের। আর সেই কথা ভাবতে ভাবতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি খোঁজ পেয়ে যান হেয়ার ডোনেশন অব ওয়েস্ট বেঙ্গল সংস্থার। দেরি না করে সেই সংস্থার মাধ্যমেই চুল দান করেন হরিপালের বাসিন্দা অনুষ্কা। অনুষ্কা বলেন, ক্যান্সার রোগীর কেমোথেরাপির কারণে চুল উঠে যায়। এই সংস্থা তাঁদের জন্য চুল সংগ্রহ করে। এরা চুল নিয়ে পরচুল বানায় আর সেটা যে সব ক্যান্সার রোগীর চুল উঠে গেছে তাঁদের জন্য ব্যবহৃত হয় ।তবে চুল দান করা অতটা সোজা ছিলনা বলেও জানান অনুষ্কা। তিনি বলেন “পরিবারের বাধা ছিল অনেক আর আমরা গ্রামের মেয়ে তাই হয়তো বাধা একটু বেশি। কিন্তু সেই সব বাধা অতিক্রম করে নিজের চুল দান করে ক্যান্সার আক্রান্ত মানুষদের মুখে কিছুটা হাসি ফোটাতে পারবো এই ভেবেই এই সিদ্ধান্ত।” ১২ ইঞ্চি চুল দান করতেই হয় এখানে কিন্তু অনুষ্কা ২০ ইঞ্চি চুল দান করেছেন ।

 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...