Thursday, June 25, 2026

ফিফা র‍্যাঙ্কিং-এ ভারত ১০০, উচ্ছ্বসিত স্টিমাচ

Date:

Share post:

ভাল খবর ভারতীয় ফুটবলের জন্য। আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন হওয়ায়  র‍্যাঙ্কিংয়ে একশোয় ভারত। বৃহস্পতিবার ছেলেদের যে সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তাতে এক ধাপ উঠে ভারতের স্থান ১০০ নম্বরে। তবে শনিবার সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে নামার আগে ভারতের চিন্তা বাড়াতে পারে ক্রোয়েশীয় কোচের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ। সূত্রের খবর, কুয়েত ম্যাচেও লাল কার্ড দেখা স্টিমাচকে দুই ম্যাচ নির্বাসনের শাস্তি দিতে পারে সাফ-এর শৃঙ্খলারক্ষা কমিটি। সেক্ষেত্রে সেমিফাইনালের পর ফাইনালেও ডাগ আউটে থাকতে পারবেন না সুনীলদের হেড স্যার। নিজের আচরণ নিয়ে স্টিমাচকে লিখিত জবাব দিতে বলা হয়েছিল।

জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরের মধ্যে চিঠি দিয়েছেন স্টিমাচ। স্টিমাচ না থাকায় সেমিফাইনালের মতো নক আউট ম্যাচে বেঞ্চে বসে কোচিংয়ের গুরুদায়িত্ব সামলাতে হবে সহকারী কোচ মহেশ গাউলিকে। যদিও নেপালের বিরুদ্ধে স্টিমাচের অনুপস্থিতিতে ভাল কাজ করেছেন মহেশ। রিমোট অবশ্য থাকছে স্টিমাচের হাতেই। তাঁর তৈরি করা গেমপ্ল্যান মেনেই খেলবেন সুনীলরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের একশোয় উঠে আসায় উচ্ছ্বসিত সুনীলদের কোচ। এই নিয়ে স্টিমাচ বলেছেন, “খবরটা জেনে আমি খুশি। কিন্তু আগামী কয়েকটি ম্যাচে ভাল খেলে জায়গাটা আরও মজবুত করতে হবে। প্রথম একশোর মধ্যে থাকতে হবে।”

কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচে ছেলেদের উদ্যমী পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত স্টিমাচ বলেন, “ছেলেরা মাঠে প্রবেশ করার পর দারুণ উদ্যম দেখাচ্ছে। কোনও একটা দিন আমরা গোল হজম করতামই। সেটা আত্মঘাতী গোলে হয়েছে। এটা ফুটবলের অঙ্গ। আমাদের মেনে নিতে হবে। আমরা কিন্তু গোটা ম্যাচে কুয়েতের বিরুদ্ধে কর্তৃত্ব করেছি। লেবাননের বিরুদ্ধে সেমিফাইনালে এভাবেই খেলতে হবে। মাঠের ঝামেলা, বিতর্ক ভুলে স্বপ্নকে তাড়া করতে হবে।”

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে জয় নয়, বিশ্বকাপ ট্রফি জয়ই লক্ষ‍্য বাবরদের

 

 

 

Related articles

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...