Thursday, June 25, 2026

ভারতের বিরুদ্ধে জয় নয়, বিশ্বকাপ ট্রফি জয়ই লক্ষ‍্য বাবরদের

Date:

Share post:

৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ম‍্যাচ। মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম‍্যাচ নিয়ে এখন থেকেই  তৈরি হয়েছে উত্তেজনা। যদিও এই ম‍্যাচ নিয়ে চিন্তা করতে নারাজ পাকিস্তান ক্রিকেট দল। ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে ভাবছে না তারা। বরং পাকিস্তান দলের লক্ষ্য ট্রফি জেতা। এদিন এমনটাই জানালেন দলের ক্রিকেটার শাদাব খান।

এই নিয়ে শাদাব বলেন,”ভারতের বিরুদ্ধে খেলতে নামা একটা আলাদা আনন্দের ব্যাপার। সেই চাপ বাকি সব ম্যাচের থেকে আলাদা। এবার আমাদের খেলতে হবে ভারতের মাটিতে। ভারত খেলবে নিজেদের দেশে। ফলে দর্শক সমর্থন আমাদের বিরুদ্ধে থাকবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে বিশ্বকাপ খেলতে যাচ্ছি। শুধু ভারত ম্যাচ নিয়ে ভাবলে চলবে না।”

এরপরই তিনি আরও যোগ করেন,” ভারতে গিয়ে যদি ওদের বিরুদ্ধে আমরা জিতি এবং বিশ্বকাপ ট্রফি তুলতে না পারি, তাহলে কোনও লাভ হবে না। আমার মতে, ভারতের কাছে হেরেও শেষ পর্যন্ত আমরা যদি বিশ্বকাপে জিততে পারি, তাহলে অনেক ভাল হবে। কারণ বিশ্বকাপে জেতাই আমাদের প্রধান লক্ষ্য।”

আরও পড়ুন:ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে পুজারার না থাকা নিয়ে মুখ খুললেন সৌরভ


 

Related articles

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...