Thursday, June 25, 2026

উদ্বোধনের চল্লিশ দিনেই ব্রিজে ফা.টল! মোদি রাজ্যে কাটমানি খেলেন কোন বিজেপি নেতা? 

Date:

Share post:

উদ্বোধনের মাত্র ৪০ দিনেই ফাটল? নিজের রাজ্যের কাটমানি দুর্নীতি নিয়ে কী বলবেন ৫৬ ইঞ্চির ছাতির প্রধানমন্ত্রী (PM Narendra Modi)! ঘটা করে সুরাটের (Surat) বেদ ভৈরব ব্রিজ (Ved Vairabh Bridge) উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patil)। খরচ হয়েছিল প্রায় ১১৮ কোটি টাকা। ৪০ দিন কাটতে না কাটতেই সেই ব্রিজে ফাটল। তাহলে কি নির্মাণ কাজে কাটমানি দুর্নীতির শিকার মোদি রাজ্য (Modi State)? দলের কোন নেতা কাটমানি খেলেন সেই নামটা কি আদৌ পৌঁছালো শাহ-মোদির কারচুপির স্পেশাল লিস্টে? বিরোধীরা দুর্নীতির দিকেই আঙুল তুলছেন। ব্রিজ তৈরি হওয়ার এই কটা দিনের মধ্যেই যদি এই অবস্থা হয় তাহলে আগামিতে আরও বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তো এড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত করতে হবে, এমন কথায় ঘোরাফেরা করছে বিরোধী মহলে।

৮ লক্ষ মানুষের কথা ভেবে আধুনিক পদ্ধতি ব্যবহার করে চার লেনের বিরাট ব্রিজ উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রায় ১.৫ কিমি দীর্ঘ এই ব্রিজ। সেতুর বয়স মাত্র ৪০ দিন। তাতেই এই অবস্থা। ঘটনার খবর পেয়েই সুরাট কর্পোরেশনের বিরোধী দলনেতা আপ কাউন্সিলর ধর্মেশ ভান্ডারি জায়গাটি দেখেছেন বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনার কথা জানাজানি হতেই কর্মীরা দ্রুত গিয়ে মেরামতির ব্যবস্থা করেন। কিন্তু সেটা তো ধামা চাপা দেওয়ার চেষ্টা মাত্র, এত বড় ফাটলের আসল কারণ কী? তবে কি নির্মাণে ত্রুটি ছিল? দুর্নীতির ইস্যু তুলে রীতিমতো শোরগোল পড়ে গেছে। মুখে কুলুপ পদ্ম শিবিরের। আপ নেতৃত্বের দাবি, বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমন ঠিকাদারদের কাজ দেওয়া হয়েছিল। তার জেরেই এভাবে ব্রিজে ফাটল দেখা দিয়েছিল। প্রথমবার বৃষ্টি পড়তেই এই অবস্থা! বিজেপি সরকারের (BJP Government) কাছে মানুষের নিরাপত্তার যে কোন মূল্য নেই সেটা বেশ পরিষ্কার।

এই প্রথম নয় এর আগেও সেতু বিপর্যয়ের মুখে পড়েছে গুজরাট। গত বছর ৩০ অক্টোবর সংস্কারের পাঁচ দিনের মধ্যে গুজরাটের মোরবিতে মাছু নদীর উপর ভেঙে পড়ে ঝুলন্ত মোরবি সেতুটি। ওই সময় সেতুর উপরে থাকা সকলেই ছিটকে নদীতে পড়ে যান। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সেতু ছিঁড়ে পড়ায় নদীতে অন্তত ৪০০ জন পড়ে গিয়েছিল। প্রাথমিকভাবে অন্তত ১৩৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে বলে সরকারি সূত্রে জানানো হয়। সংস্কারের পাঁচ দিনের মধ্যে কী ভাবে ঝুলন্ত সেতু ছিঁড়ে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু করে গুজরাট প্রশাসন। মোদি আগমনের আগে তড়িঘড়ি করে ব্রিজের সংস্কারে যে গাফিলতি লুকিয়ে ছিল সেটা পরিষ্কার হয়ে যায় এই ঘটনায়। এবার উদ্বোধনের ৪০ দিনের মাথায় ব্রিজে ফাটলের ঘটনায়, মোদি রাজ্য যে আসলে দুর্নীতির গোয়ালঘর ফের তার প্রমাণ মিললো।

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...