Thursday, May 14, 2026

বিরোধী ঐক্য দেখে হৃদকম্প! অঞ্চল ভিত্তিক সভা করার পরিকল্পনা পদ্ম শিবিরের

Date:

Share post:

দেশজুড়ে সব রাজ্যনৈতিক দলের নজরে এখন লোকসভা নির্বাচন। ঘর গোছাতে শুরু করেছে শাসক-বিরোধী সবাই। ইতিমধ্যেই বিজেপি-বিরোধী দলগুলি নিজেদের ঐক্যবদ্ধ করার কাজ শুরু করে দিয়েছে। তৈরি হচ্ছে লড়াইয়ের রূপরেখা। এই পরিস্থিতিতে কি ভয় ধরেছে পদ্মশিবিরে? দেশের ৫৪৩টি লোকসভা আসনকে তিনটি অঞ্চলে ভাগ করে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে BJP।

লোকসভা ও তার আগে বেশ কয়েকটি রাজ্য বিধানসভা নির্বাচন। লোকসভা আসনগুলিকে উত্তর, দক্ষিণ ও পূর্ব- তিন অঞ্চলে ভাগ করা হয়েছে। জুলাই মাস থেকেই মাসেই এই সমস্ত আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। ৩ জায়গায় ৩ দিন ধরে এই বৈঠক হবে। ৬ থেকে ৮ জুলাই প্রতিটি অঞ্চলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন নাড্ডা।

বৈঠকে রাজ্যের রাজ্য সভাপতি, সাংগঠনিক সম্পাদক, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত নেতা ও জাতীয় কর্মসমিতির সদস্যরা উপস্থিত থাকবেন।

পরিকল্পনা অনুযায়ী বিজেপি আঞ্চলিক বৈঠকে স্থান-কাল,
• ৬ জুলাই অসমের গুয়াহাটি
• ৭ জুলাই দিল্লি
• ৮ জুলাই হায়দরাবাদ

আমেরিকা-মিশর সফর সেরে দেশে বুধবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সেই বৈঠকে কয়েকটি রাজ্যে বিধানসভা ও লোকসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

বিরোধীদের মতে, পাটনার বৈঠক দেখেই পায়ের তলার মাটি সরে গিয়েছে বিজেপি। সেই কারণে, বৈঠককে বারবার কটাক্ষ করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবার, নিজেরাই দলগোছাতে অঞ্চলভিত্তিক বৈঠক শুরু করেছে গেরুয়া শিবির।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...