Saturday, March 14, 2026

বিলাসবহুল জীবনের জন্য মালিকের বাড়িতে নিত্য চু.রি প্রৌঢ় দম্পতির! 

Date:

Share post:

বয়স একটা সংখ্যা মাত্র, ভাল থাকার ইচ্ছে যে কোনও বয়সেই মনের মধ্যে আসতে পারে। জীবনের বাকি দিনগুলো একটু (বিলাসবহুল জীবনযাত্রার luxurious lifestyle) মধ্যে দিয়ে অতিবাহিত করার জন্য তাই মারাত্মক ছক কষে ছিলেন এক প্রৌঢ় দম্পতি(Elderly Couple)। বড়লোক বাড়িতে পরিচারিকার কাজ করার সুযোগ নিয়ে দু’মাস ধরে একটি একটি করে গয়না চুরি। তারপর স্বামীর মাধ্যমে তা পাচার করে মোটা টাকা রোজগার। অনেকটা টাকা হাতে আসার পরই মনের আনন্দে সিনেমা দেখার পরিকল্পনা। কিন্তু সেখানেই সব শেষ।মাল্টিপ্লেক্সে পৌছানোর আগে গ্রেফতার হন ওই প্রৌঢ় দম্পতি। শেষ জীবনটা আর সিনেমার মতো হলো না।

লালবাজারের (Lalbazar) গোয়েন্দা সূত্রে খবর দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকার চণ্ডী ঘোষ লেনের একটি বাড়িতে কাজ করতেন পবিত্রা সরকার (Pabitra Sarkar)। তাঁর স্বামীর নাম গোপাল সরকার (Gopal Sarkar)। প্রৌঢ়া বলে বাড়ির লোক চোখ বন্ধ করে বিশ্বাস করতেন ওই মহিলাকে। স্বপ্নেও ভাবা যায়নি এমন মারাত্মক প্ল্যান করেছেন দম্পতি। বাড়ির লোকেরা গত এপ্রিল মাসে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন।গৃহকর্ত্রী তাঁর গয়না আলমারিতে রেখে যান। কিন্তু ফিরে এসে দেখেন বেশ কয়েকটি গয়না উধাও। অথচ দরজা বা আলমারি ভাঙার কোনও চিহ্ন নেই, এমনকি আলমারির চাবিও যথাস্থানেই রয়েছে। সন্দেহ হওয়াতে তাঁরা রিজেন্ট পার্ক থানায় (Regent park police station) অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করেন লালবাজারের গোয়েন্দারা। সরাসরি অভিযোগ না আনলেও গৃহকর্ত্রী প্রাথমিকভাবে পরিচারিকাকেই সন্দেহ করতে শুরু করেন। তাঁর গতিবিধির উপর নজর রাখেন গোয়েন্দারা। প্রৌঢ় দম্পতিকে টালির বাড়িতে থেকেও বিলাসবহুল জীবনযাত্রা বজায় রাখতে দেখে সন্দেহ হয় গোয়েন্দাদের। এরপর বুধবার তাঁরা সিনেমা দেখতে গেলে মাঝপথেই অ্যারেস্ট করা হয়। পুলিশি জেরার মুখে পড়ে ওই দম্পতি চুরির কথা স্বীকার করেছেন বলে জানা যাচ্ছে।

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...