Tuesday, June 23, 2026

ফের নাকচ জামিনের আবেদন! জেল হেফাজতেই ঠাঁই অনুব্রতর

Date:

Share post:

ফের সিবিআই আদালতে (CBI Court) খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের (Bail) আবেদন। তবে শুক্রবার অনুব্রতর আইনজীবী সোমরাজ চট্টরাজ আদালতে জানান, ৩২৩ দিন জেলে রয়েছেন অনুব্রত। আর সেকারণেই তাঁকে যেকোনও শর্তে জামিন দেওয়া হোক। জানা গিয়েছে, শুক্রবার নেটওয়ার্ক সমস্যা থাকায় ভার্চুয়াল শুনানি না হলেও অনুব্রতর হয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। তিনি আদালতকে সাফ জানান, তাঁর মক্কেল ১১ অগাস্ট ২০২২ থেকে জেলবন্দি। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে পাঁচটি চার্জশিটও (Charge Sheet) জমা পড়েছে। তবে কবে নাগাদ ট্রায়াল শুরু হবে তা জানা যাচ্ছে না। তবে এরপরই প্রভাবশালী তকমা সামনে এনে অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী জয় কিষান। মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ জুলাই।

এদিন সওয়াল জবাব চলাকালীন সিবিআই-র (CBI) আইনজীবী সাফ জানান, উনি অত্যন্ত প্রভাবশালী। তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে চলছে। এইসময় তাঁকে জামিন দেওয়া হলে উনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। আর সেকারনেই তাঁর জামিনের আবেদন নাকচ করা হোক। তবে অনুব্রতর আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন ভিন রাজ্যে রয়েছেন অনুব্রত। ওখান থেকে বসে কীভাবে সাক্ষীদের প্রভাবিত করা সম্ভব? তবে এদিন দু’পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে প্রশ্ন করেন, ইতিমধ্যে ২৮৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আর কত সময় লাগবে? যার উত্তরে সিবিআই-র তদন্তকারী আধিকারিক জানান, আরও নতুন তথ্য হাতে উঠে আসছে। আর সেকারণেই কয়েকজন সাক্ষীর বয়ান প্রয়োজন।

পাশাপাশি এদিন বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকের থেকে জানতে চান, আর কতদিন ধরে এই তদন্ত চলবে? উত্তরে তদন্তকারী অফিসার জানান, খুব দ্রুত ফাইনাল চার্জশিট পেশ করা হবে। তবে এদিন দু’পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক রায়দান কিছুক্ষণের জন্য স্থগিত রাখেন। ২ ঘণ্টা পর তিনি রায় ঘোষণা করে জানিয়ে দেন আপাতত জামিন পাবেন না অনুব্রত। তাঁকে বর্তমানে জেলে হেফাজতেই থাকতে হবে।

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...