Tuesday, March 17, 2026

বিস্তারিত কোনও তথ্য ছাড়াই পিটিশন দাখিল নিয়ে তী.ব্র অ.সন্তোষ বিচারপতি সিনহার

Date:

Share post:

পঞ্চায়েত ভোট নিয়ে বিস্তারিত কোনও তথ্য ছাড়াই পিটিশন দাখিল করা নিয়ে তীব্র অসন্তোষ করেন কলকাতা হাইকের্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি জানিয়েছেন, পিটিশন দাখিল করা নিয়ে এত তাড়াহুড়োর কী আছে? আপনারা বিস্তারিত বিবরণের উপর নজর না দিয়ে আদালতে এসে বলছেন, জরুরী ভিত্তিতে এটা করা হোক। কিন্তু শুনানির সময় দেখা যাচ্ছে সম্পূর্ণ তথ্য নেই।এই পরিস্থিতিতে আদালত কীভাবে এগোবে? এই ধরনের আবেদনগুলি নিয়ে নির্বাচন কমিশন কীভাবে কাজ করবে? সেই প্রশ্নও তোলেন বিচারপতি অমৃতা সিনহা।

আসলে পঞ্চায়েত নির্বাচন নিয়ে একের পর এক মামলা আসছে কলকাতা হাইকোর্টে। কে নেই সেই তালিকায়। পুলিশের বিরুদ্ধে যেমন একাধিক মামলা, তেমনি একগুচ্ছ মামলা কমিশনের বিরুদ্ধে। মনোনয়ন পত্র জমা দিতে না পারলে আদালতের দ্বারস্থ হচ্ছেন প্রার্থী। এই বিষয়গুলি নিয়েই সরাসরি মন্তব্য করলেন বিচারপতি।এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমও এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

শুক্রবার বিচারপতি অমৃত সিনহাও একই মন্তব্য করেছেন।বীরভূমের নলহাটিতে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন আশাধন মাল।অভিযোগ উঠেছে, ওই প্রার্থী মনোনয়নের সময় দুই জায়গায় সই করছেন, এবং দুই জায়গাতেই তারিখ রয়েছে ২৪ জুন। মনোনয়নের শেষ দিন পেরিয়ে যাওয়ার এতদিন পর কীভাবে নমিনেশন? সেই প্রশ্ন তুলেই মামলা করা হয়েছিল আদালতে। শুক্রবার মামলার শুনানির সময় রাজ্যের তরফে জানানো হয়, ওই মনোনয়নটি ২৪ তারিখ নয়, ১৪ তারিখ জমা পরেছে।

বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, ওই বিডিও অফিসের ১৪ তারিখের ভিডিয়ো ফুটেজ আদালতে জমা করার জন্য। আগামী ৫ জুলাই ওই ভিডিয়ো ফুটেজ হাইকোর্টের কাছে জমা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিডিওকে। এখন দেখার ৫ তারিখ হাইকোর্টে সেই ভিডিয়ো ফুটেজ জমা পরার পর মামলার গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়।

আরও পড়ুন- হুল দিবসে সিধু-কানুর লড়াইকে সম্মান জানালেন মমতা-অভিষেক

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...