Monday, April 27, 2026

ফের অবসর নিয়ে মুখ খুললেন সুনীল, সাফ সেমিফাইনালে নামার আগে কী বললেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

আগামিকাল সাফকাপের সেমিফাইনালে খেলতে নামবে ভারতীয় দল। প্রতিপক্ষ লেবানন। তবে তার আগে ফের নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। এই মুহূর্তে দুরন্ত ফর্মে আছেন ভারত অধিনায়ক। আন্তঃমহাদেশীয় কাপ থেকে সাফ কাপে গোলের ধারা বজায় রেখেছেন সুনীল। দেশের জার্সিতে ৯২ তম গোল করে ফেলেছেন তিনি। তবে নিজের পরিসংখ্যান না, দেশের জয়কেই গুরুত্ব দিচ্ছেন ভারত অধিনায়ক। বললেন, অবসর এমন একটা দিনে নেব যখন বুঝতে পারব আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলনে সুনীল বলেন,” জানি না কবে আমি দেশের হয়ে শেষ ম্যাচ খেলতে নামব। আসলে জীবনে কোনও দিন দীর্ঘমেয়াদী লক্ষ্য রাখিনি বলেই এই কথাটা বলছি। আমি সব সময় পরের ম্যাচ, পরের ১০ দিনের কথা ভাবি। হয়তো অবসর এমন একটা দিনে নেব যখন বুঝতে পারব আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে। আর পারছি না। তত দিন পর্যন্ত এটা নিয়ে এক বারও ভাবব না। কিছু কিছু জিনিস ঠিক করে রেখেছি নিজের জন্যে। দলের হয়ে অবদান রাখতে পারছি কি না, গোল করতে পারছি কি না, আগের মতো অনুশীলন করতে পারছি কি না ইত্যাদি অনেক বিষয়ের উপর নির্ভর করবে। এগুলোই বলে দেবে আমি এই দলটার পক্ষে উপযুক্ত কি না। যেদিন দেখতে পাব এই কাজগুলো ঠিকঠাক করতে পারছি না সেদিন সরে যাব। তখন আর খেলা চালিয়ে যাওয়ার পিছনে কোনও অনুপ্রেরণা থাকবে না।”

এরপর ভারত অধিনায়ক আরও বলেন,” সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত আমার পরিবারও সেটা জানে না। যখনই মজা করে ওরা অবসরের কথা বলে, আমি পরিসংখ্যান দেখিয়ে দিই। যেদিন আমার গাড়িতে পেট্রোল বা ডিজেল বা ইলেকট্রিক শেষ হয়ে যাবে সেদিন আমিও থেমে যাব।”

আরও পড়ুন:কাঠকাটার যন্ত্র দিয়ে আ.ত্মঘাতী পাক ক্রীড়াবিদ, অব.সাদই কারণ!


 

Related articles

হালিশহরে গুলি চালালো ৬ দুষ্কৃতী: গুলিবিদ্ধ তৃণমূলকর্মী ভর্তি হাসপাতালে

দ্বিতীয় দফার নির্বাচনের আগে কোনওভাবেই রাজ্যে অশান্তি ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশন। তৃণমূল সাংসদের উপর হামলার পরে এবার গুলি...

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...

নির্বাচন মিটলেও জারি নজরদারি! ১০ মে পর্যন্ত খোলা রাজভবনের বিশেষ হেল্পলাইন

রাজ্যের সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ফের তৎপরতা দেখাল রাজভবন। বিধানসভা...

দ্বিতীয় দফায় নজরে ১৪২ আসন: বিধি মেনে প্রস্তুতি কমিশনের

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮টি নির্বাচনী জেলার মোট ১৪২টি আসনে আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোটগ্রহণ হবে। এই...