Wednesday, May 20, 2026

ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসরের নাম ঘোষণা করল বিসিসিআই

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসরের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। একটি ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম সংস্থা ড্রিম ইলেভেনের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। একসময়েই এই সংস্থাই আইপিএল-এর স্পনসর ছিল। আসন্ন ক্যারিবিয়ান সফরে ভারতের জার্সিতে দেখা যাবে ‘ড্রিম ইলেভেন’এর নাম।

এই নিয়ে এদিন বোর্ড সভাপতি রজার বিনি বলেন,”ড্রিম ইলেভেন-কে শুভেচ্ছা। এক সময় বোর্ডের অফিসিয়াল স্পনসর ছিল এই সংস্থা। এখন থেকে প্রধান স্পনসর তারা। বোর্ডের সঙ্গে এই সংস্থার সম্পর্ক আরও মজবুত হল। এই বছরের শেষে দেশের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। সমর্থকদের সেরা স্বচ্ছন্দ উপহার দিতে চাই আমরা। আশা করি সেটা পারব।”

ড্রিম ইলেভেন সংস্থার সিইও হর্ষ জৈন বলেন,” ক্রিকেটের প্রতি ভালবাসা রয়েছে আমাদের। ভারতীয় দলের মূল স্পনসর হওয়া তাই আমাদের কাছে গর্বের। আশা করছি ভারতকে ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারব আমরা।”

আরও পড়ুন:ফের একবার ডায়মন্ড লিগে সেরা নীরজ চোপড়া


 

Related articles

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি...

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন...

ম্যান সিটির দায়িত্ব ছাড়ছেন গুয়ার্দিওলা, শিষ্যের হাতেই যাচ্ছে কোচের দায়িত্ব!

ম্য়ান সিটির সঙ্গে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) নামটা সমার্থক হয়ে গিয়েছিল। সিটিজেনদের দু হাত ভরে সাফল্য দিয়েছেন গুরু...

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...