Saturday, June 13, 2026

ফের একবার ডায়মন্ড লিগে সেরা নীরজ চোপড়া

Date:

Share post:

ফের একবার ডায়মন্ড লিগে সেরা নীরজ চোপড়া। শুক্রবার রাতে ভারতকে আবারও বিশ্বসেরা করলেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী জ্যাভেলিন থ্রোয়ার। চোট সারিয়ে ফিরে এসে আবারও শীর্ষে নীরজ। শুক্রবার রাতে লুসানে ডায়মন্ড লিগে শীর্ষ স্থানে শেষ করলেন তিনি। পঞ্চম রাউন্ডে ৮৭.৬৬ মিটার ছুঁড়ে ডায়মন্ড লিগ জিতলেন নীরাজ। এর জেরে চলতি বছরে দ্বিতীয়বার ডায়মন্ড লিগ জিতলেন নীরজ।

শুধু জিতলেনই না, জ্যাভেলিন থ্রোতে নিজের ছাপ তৈরি করলেন নীরজ। লুসানে এই থ্রোয়ে শুধু তিনি নিজের নিকটতম প্রতিপক্ষ, জার্মানির জুলিয়ান ওয়েবের ৮৭.০৩ মিটার-কে টপকালেন না, বরং বর্তমানে বিশ্বের সেরা ইয়াকুব ভাডলেচ, যিনি সর্বোচ্চ ৮৬.১৩ মিটার ছুঁড়েছেন, তাকে টপকেছেন নীরজ।

এই জয়ের পর নীরজ বলেন,” চোট সারিয়ে ফিরে বেশ চাপ লাগছিল। এখানে বেশ ঠান্ডা। এটা বুঝতে পারছি যে, আমি আগের থেকে সুস্থ। নিজের সেরাটা দিতে পারিনি। তবে জিততে পেরে ভাল লাগছে। এটা আমাকে আত্মবিশ্বাস দেবে। আমি আবার অনুশীলনে ফিরে যাব। অনেক কিছু ঠিক করতে হবে। সেগুলো করলে আমি আরও শক্তিশালী হয়ে ফিরব। লুসানে আমি আগেও ভাল ফল করেছি। গত বছরও আমি এখানে জিতেছিলাম। এ বারেও জিতলাম। আশা করছি আগামী বছরেও জিততে পারব। এখন লক্ষ্য বুদাপেস্ট। আমার কাছে ওতা অনেক বড় চ্যালেঞ্জ।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


 

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...