Tuesday, June 23, 2026

যেখানেই সামান্য অস্তিত্ব, সেখানেই বেলাগাম সন্ত্রাস! ভগবানপুরে বিজেপির গুণ্ডাগিরি

Date:

Share post:

টিম টিম করে জ্বলতে থাকা বিধানসভায় রাজ্যের একমাত্র বিরোধী দল। যাদের কোনও গঠনমূলক চিন্তা-ভাবনা নেই, বরং সকাল-সন্ধ্যা টিভি চ্যানেলে বসে সরকারের মুণ্ডপাত করাই তাদের একমাত্র এজেন্ডা। পাশাপাশি কুৎসা, অপপ্রচার, মিথ্যাচারে মেতে থাকে বিজেপি। আবার রাজ্যের সামান্য যে অংশে কিছুটা অস্তিত্ব ও প্রভাব রয়েছে, সেখানে লাগামহীন সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতেও ছাড়ছে না বিজেপি।

আরও পড়ুন:পঞ্চায়েতে কোনও বুথে কেন্দ্রীয় বাহিনী নয়, জওয়ানরা রুট মার্চ-সীমান্ত পাহারায়

পঞ্চায়েতের আগে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর-১ ব্লকের মহম্মদপুর গ্রামে বিজেপির লাগামহীন সন্ত্রাসে তৃণমূল ও সিপিএম প্রার্থীরা ঘরছাড়া। অভিযোগ, এই এলাকায় বিজেপির বাধা উপেক্ষা করে প্রার্থী হওয়ায় তৃণমূল ও সিপিএম প্রার্থীর বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে।

মহম্মদপুর মধ্যপাড়ার পাঁচবারের জয়ী ৭৭বছরের সিপিএম প্রার্থী চিত্ত সাউ লাগাতার হুমকির জেরে স্ট্রোকে আক্রান্ত হয়ে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বাড়িতে তালা ঝুলছে। ওই বুথের তৃণমূল প্রার্থী রবীন মান্নার বাড়িতেও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। রবীন মান্না ও তাঁর স্ত্রী সোমারানি মান্না ঘরছাড়া। শুধু তাই নয়, মহম্মদপুর মধ্যপাড়া বুথে একটিও তৃণমূল কিংবা সিপিএমের পতাকা নেই। বিজেপির সন্ত্রাসে তাঁরা ওই বুথে ভোট প্রচারও করতে পারছেন না।

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...