Saturday, June 13, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) শুক্রবার ছিল ইস্টবেঙ্গলের বোর্ড মিটিং। বৈঠকে বসেছিলেন ইমামি কর্তা এবং ইস্টবেঙ্গল কর্তারা। তবে বৈঠকে ছিলেন না শীর্ষকর্তা দেবব্রত সরকার। বৈঠক শেষে ক্লাবের সহ-সচিব রূপক সাহা বলেন, “নতুন মরশুমে কীভাবে এগনো হবে, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে।

২) জুনের শেষ অথবা জুলাইয়ের শুরু থেকে প্রি-সিজন ট্রেনিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু ভিসা সমস্যার জন্য লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত এখনও শহরে আসতে পারেননি। এই নিয়ে ক্লাবের সহ-সচিব রূপক সাহা বলেন, ভিসা নিয়ে সমস্যা থাকায় হেড কোচ কবে আসবে বলা যাচ্ছে না।

৩) মাত্র ২৮ বছর বয়সেই প্রয়াত পাকিস্তানের প্রথমসারির স্নুকার খেলোয়াড় মজিদ আলি। বৃহস্পতিবার ফয়জলাবাদে নিজের বাড়িতে আত্মহত্যা করেন মজিদ। এমনটাই খবর পুলিশ সূত্রে। মজিদের পরিবারের তরফেও তাঁর আত্মহত্যার কথা জানানো হয়েছে।

৪) সাফকাপের সেমিফাইনালে খেলতে নামবে ভারতীয় দল। প্রতিপক্ষ লেবানন। তবে তার আগে ফের নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। বললেন, অবসর এমন একটা দিনে নেব যখন বুঝতে পারব আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে।

৫) এমিলিয়ানো মার্টিনেজকে মোহনবাগান ক্লাবে দেখার জন্য টিকিটের ব‍্যবস্থা করল সবুজ মেরুন। বিবৃতি দিয়ে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে বলা হয়,  ১ ও ২ জুলাই দুপুর ২ টো থেকে ৬টা পর্যন্ত মোহনবাগান সদস্য এবং সমর্থকদের টিকিট দেওয়া হবে একদম বিনামূল্যে।

আরও পড়ুন:দু’ঘণ্টার ম্যারাথন বৈঠক ইস্টবেঙ্গলের, ভিসা-জটে কুয়াদ্রাত

 

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...