Sunday, June 14, 2026

নয়া ব্যবস্থা লালবাজারের, পুলিশ কর্মীদের ওপর নজরদারি বাড়াতে আসছে রেডিও ফ্রিকোয়েন্সি আই কার্ড

Date:

Share post:

কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর নজরদারি বাড়াতে এবার নয়া ব্যবস্থা নিচ্ছে লালবাজার। এই লক্ষ্যে পুলিশকর্মীদের জন্য আসছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড। এবার থেকে কলকাতা পুলিশের সব কর্মীকে এই কার্ড বাধ্যতামূলক ভাবে পরে থাকতে হবে। কোনও বিশেষ কর্মসূচিতে মোতায়েন পুলিশ কর্মীরা সঠিক ভাবে দায়িত্ব পালন করছেন কিনা জানতে এবার এই গ্যাজেটের মাধ্যমে নজরদারি চালাবেন কর্তারা।

লালবাজার সূত্রে খবর, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ডের মাধ্যমে তাঁদের গতিবিধির ওপর নজর রাখা হবে। আইপিএস, ওসি থেকে শুরু করে ইন্সপেক্টর, কনস্টেবল সবাই থাকবেন এই নজরদারির আওতায়। যে থানা এলাকায় কর্মসূচি চলবে, সেই থানার কোনও অফিসার ওই কার্ড রিডার নিয়ে ঘটনাস্থলে হাজির থাকবেন। সেখানে পৌঁছনোর পর কার্ড পাঞ্চ করে অন্য কর্মীদের নিজেদের উপস্থিতি নথিভুক্ত করতে হবে। কাজ শেষ হয়ে যাওয়ার একই পদ্ধতিতে কর্মীদের ওই রিডারে নিজের অ্যাটেনডেন্স রেজিস্টার করতে হবে। এই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি রিডারে পুলিশ কর্মীর সমস্ত তথ্যও মজুত করা থাকবে। ফলে এবার থেকে কাগজ কলমের পরিবর্তে ভার্চুয়ালি উপস্থিতি জানাতে পারবেন পুলিশ কর্মীরা।

আরও পড়ুন- নম্বর বেড়ে তৃতীয় থেকে দ্বিতীয়! স্ক্রুটিনির পর বদলে গেল মাধ্যমিকের মেধাতালিকা

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...