Sunday, June 21, 2026

নম্বর বেড়ে তৃতীয় থেকে দ্বিতীয়! স্ক্রুটিনির পর বদলে গেল মাধ্যমিকের মেধাতালিকা

Date:

Share post:

স্ক্রুটিনির পর বদলে গেল মাধ্যমিকের মেধাতালিকা। শুক্রবার এই ফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম প্রকাশিত ফলে প্রথম দশে নাম ছিল ১১৮ জনের। নতুন ফলে মেধাতালিকায় উঠে এল আর ৪ জনের নাম। মোট সংখ্যা দাঁড়াল ১২২।

একইসঙ্গে বেশ কিছু বদল হল শীর্ষস্তরেও। আগের মেধাতালিকায় অনুযায়ী ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে ছিল মালদহ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্র মেহেদি হাসান। বর্তমানে ১ নম্বর বেড়ে সে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। নম্বর বেড়েছে ষষ্ঠ স্থানে থাকা বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র প্রণীল জশের। ১ নম্বর বেড়ে তাঁর মোট প্রাপ্ত নম্বর হয়েছে ৬৮৮। বর্তমানে সে ষষ্ঠ স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। রামগোলা হাইস্কুলের ছাত্র দীপময় বসাক ছিল একাদশ স্থানে। তার নম্বর বেড়ে হয়েছে ৬৮৪। এখন নবম স্থানে। নাচিন্দা জেকে গার্লস হাই স্কুলের ছাত্রী অনুদীপা দাস ছিল ১২ নম্বর স্থানে। তার নম্বর বেড়ে হয়েছে ৬৮৩। নম্বর অনুযায়ী এখন দশম স্থানে। ১২ নম্বর স্থানে ছিল কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুলের পড়ুয়া অঙ্কন নন্দী। তারও ২ নম্বর বেড়েছে। বর্তমানে তার প্রাপ্ত নম্বর ৬৮৩। সেও উঠে এসেছে দশম স্থানে। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র প্রীতম দাস ছিল চতুর্দশ স্থানে। এখন তার ৯ নম্বর বেড়ে সে মেধা তালিকায় উঠে এসেছে নবম স্থানে। প্রাপ্ত নম্বর ৬৮৪।

আরও পড়ুন- ১১ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন সায়নী ঘোষ, ১০০ শতাংশ সহযোগিতার দাবি

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...