Saturday, June 20, 2026

১১ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন সায়নী ঘোষ, ১০০ শতাংশ সহযোগিতার দাবি

Date:

Share post:

হাজিরা দেওয়ার প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন সায়নী ঘোষ। ১১ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার তাঁকে তলব করেছিল ইডি। তিনি ১০০ শতাংশ সহযোগিতা করেছেন বলে দাবি করেন।

জানা গিয়েছে, ইডি দফতরে অভিনেত্রী-নেত্রীকে তাঁর সম্পত্তি এবং লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছু নিয়োগ মামলার তদন্তকারী আধিকারিক-সহ অন্যান্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন। এঁদের মধ্যে মহিলা আধিকারিকেরা ছিলেন। ব্যাঙ্কের নথি, আয়কর রিটার্ন, সম্পত্তির নথি লেনদেনের তথ্য আনতে বলা হয়েছিল সায়নীকে। বেশ কিছু নথি এনেওছিলেন তিনি। কুন্তলের থেকে কী টাকা পেয়েছেন? কোনও আর্থিক সুবিধা পেয়েছেন কি না, কুন্তল তাঁর কোনও সম্পত্তিতে বিনিয়োগ করেছিলেন কি না, বা কোনও অনুষ্ঠানের খরচ বহন করেছিলেন কি না সে সবও খতিয়ে দেখা হচ্ছে।

সাড়ে ১১টায় হাজিরা দেবার কথা, ১১টায় ব্রেকিং নিউজও গেছে, আসছেন না সায়নী, না আসলে কী কী হতে পারে বুঝিয়েছেন সাংবাদিক, তারপর ঠিক ১১ টা ২০তে সায়নী ঘোষের গাড়ি ঢোকে সিজিও কমপ্লেক্সে।
একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ। সে সময়ে রাজনীতিতে নবাগতা হয়েও ভোটে লড়ার টিকিট পেয়ে গিয়েছিলেন তিনি। সেসময়ে হলফনামায় দাখিল করা অভিনেত্রীর সম্পত্তি সংক্রান্ত তথ‍্য দেখে অবাক হয়ে যান ইডি আধিকারিকরা।
পঞ্চায়েত ভোট নিয়ে ইদানীং ব্যস্ত রয়েছেন যুব তৃণমূল সভানেত্রী। তৃণমূল সূত্রে খবর, জোরকদমে প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন- তিন প্রচার সভায় উপচে পড়া ভিড়, অধিকার অটুট রাখতে তৃণমূলকে জয়ী করার ডাক কুণালের

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...