Monday, March 16, 2026

জমজমাট লড়াই পঞ্চায়েত নির্বাচনে! একই পরিবারে তৃণমূল-রাম-বাম-প্রার্থী

Date:

Share post:

এবার একই পরিবারে তিন ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী। তৃণমূল, সিপিএম, বিজেপি প্রার্থী একই বাড়ির একই পরিবারের সদস্য। আর এতেই রাজনীতিক উত্তাপ বেড়েছে আরামবাগের সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লালুকা এলাকায়। এখানে তৃণমূল দলের প্রার্থী সুফল চানক, আর তার ছেলে প্রফুল্ল চানক ভোটে লড়ছেন বিজেপি দলের হয়ে, আর ভাই সুকুমার চানক লড়ছেন সিপিএম দলের হয়ে। কিন্তু রাজনৈতিক লড়াই থাকলেও তার প্রভাব পরেনি পরিবারের মধ্যে।

তৃণমূল প্রার্থী সুফল চানক উন্নয়নকে হাতিয়ার করে তৃণমূল দলের কর্মী সমর্থকদের নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন। আর ছেলে প্রফুল্ল চানক বিজেপি দলের হয়ে নিজের মত করে দলের হয়ে ভোট প্রচার সারছেন। ভাই সুকুমার চানক সেও রাজনৈতিক লড়াইতে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তিনিও সিপিএম দলের হয়ে প্রচার চালাচ্ছেন জোরকদমে। তবে প্রচার শেষে আবার একই বাড়িতে একসাথে থাকা খাওয়া সবই চলছে একসাথে। রাজনৈতিক লড়াই থাকলেও নেই কোনো পারিবারিক লড়াই।

এই বিষয়ে তৃণমূল প্রার্থী সুফল চানক বলেন তিনি সরকারের উন্নয়নকে সামনে রেখেই মানুষের কাছে যাচ্ছেন ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন। ভাই আর ছেলে আলাদা দলে দাড়িয়েছে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। রাজনৈতিক লড়াই হবে ঠিকই কিন্তু পরিবারে এর কোনো প্রভাব পড়বে না। অপরদিকে সুকুমার চানক বলেন তিনি দীর্ঘদিন ধরেই সিপিএম করেন দাদা আর ভাইপোর সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পরিবারে এর কোনো প্রভাব নেই। তিনি সিপিএম দলের যে বিষয়গুলো ভোটে মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন সেগুলো তুলে ধরেই মানুষকে সিপিএম দলকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন। আর বিজেপি প্রার্থী প্রফুল্ল চানক বলেন যার যে দল পছন্দ সে সেই দল করবে এটা স্বাভাবিক। কিন্তু পরিবারে বাবা ও কাকা আলাদা দলের হলেও তাদের সাথে কোনো ঝামেলা নেই। লড়াইটা রাজনৈতিক পারিবারিক নয়। তাই ভোটের প্রভাব পরিবারের মধ্যে পড়ে না। তিনি নিজের মত বিজেপি দলের হয়ে মানুষের কাচ্ছে যাচ্ছেন আর বিজেপি দলকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন।

তবে একই পরিবার থেকে তিন দলের তিন প্রার্থী হওয়ায় জমে উঠেছে রাজনৈতিক লড়াই কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। এখন দেখার ভোটের ফল বেরোনোর পর শেষ হাসি কে হাসে সেই দিকে তাকিয়ে আরামবাগ সালেপূর এলাকায় মানুষ।

আরও পড়ুন- বিজেপির সুরে সুর মিলিয়ে ফের কমিশনকে তো.প রাজ্যপালের

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...