Saturday, May 16, 2026

প্রচার সেরে ফেরার পথে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বো.মা, গুরুতর আ.হত ৩, কাঠগড়ায় কংগ্রেস

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে আবার অশান্ত মুর্শিদাবাদ।প্রচার সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতা কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। বোমাবাজির জেরে আহত হয়েছেন তিন তৃণমূলকর্মী। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের মানিকচক অঞ্চলের বাউরিমারি এলাকায়।

আরও পড়ুনঃপরিকল্পনা করেই বাসন্তীতে তৃণমূল কর্মীকে খু.ন! কোথায়, কখন গু.লি করা হবে আগেই ঠিক ছিল

ঠিক কী ঘটেছিল?

মুর্শিদাবাদের ওই এলাকায় প্রচারে বেরিয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তখন উপস্থিত ছিলেন লালগোলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দিলশাদ আলি। তিনি চলে যাওয়ার পর স্থানীয় তৃণমূল কর্মীরা যখন ফিরছিলেন তখনই তাঁদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন তিন তৃণমূল কর্মী। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বোমা মেরেছে বলে অভিযোগ তৃণমূলের। প্রথমে আহতদের নিয়ে যাওয়া হয় লালগোলা কৃষ্ণপুর হাসপাতালে। কিন্তু দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

আহত এক তৃণমূল কর্মী জানান, “আমরা প্রচার শেষ করে ফিরছিলাম। সে সময় আমাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। প্রাক্তন প্রধানের বাড়ির কাছে আমাদের উপর বোমা মারা হয়। কংগ্রেসের লোকেরা আমাদের মেরেছে।” যদিও বোমা মারার অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।

Related articles

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...