Saturday, May 16, 2026

সাতসকালে বিস্ফো.রণ, বো.মা ফেটে মৃ.ত্যু যুবকের, আ.হত ১

Date:

Share post:

আর মাত্র কয়েকটা দিন পরেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ফের বোমা বাঁধার সময় বিস্ফোরণে প্রাণ গেল একজনের। জখম আরও একজন। সোমবার সাতসকালে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার শালিপুর পঞ্চায়েতের কুচিপোড়া এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

এলাকাবাসীরা জানান, রবিবার মধ্যরাতে হাড়োয়ার কুচিপোড়া এলাকায় বিকট শব্দ শুনতে পান তাঁরা। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েন প্রায় সকলেই। তখনই একটি মাঠে রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে দু’জনকে পড়ে থাততে দেখেন তাঁরা ।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বসিরহাট থানায়। পুলিশ খবর পাওয়ামাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। দু’জনকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বোমা বাঁধার সময় বিস্ফোরণেই প্রাণ গিয়েছে ওই যুবকের। কে বা কারা বোমা বাঁধার কাজের বরাত দিয়েছিল তাদের, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...