Monday, March 16, 2026

অনুব্রতহীন বীরভূমে আজ ভার্চুয়ালি মমতা, বক্তব্য রাখতে পারেন ফোনেও

Date:

Share post:

গত ২৭ জুন উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচার শেষ করে ফেরার সময় প্রবল প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। জরুরি অবতরণের সময় তড়িঘড়ি নামতে গিয়ে ফের বাঁ-পায়ে গুরুতর চোট পান ।মুখ্যমন্ত্রী। কলকাতায় ফিরেই সরাসরি এসএসকেএম হাসপাতালে যান তিনি। চিকিৎসকদের পরামর্শে আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তৃণমূল সুপ্রিমো। ফলে পঞ্চায়েত ভোটের প্রচারে আর বেরতে পারেননি তিনি। যেহেতু পঞ্চায়েত নির্বাচনে দলের প্রচার পর্ব পুরোমাত্রায় চলছে, ফলে বাড়িতে থেকেই সবদিক খোঁজখবর রাখতে হচ্ছে তাঁকে।

আরও পড়ুন:কয়েকশো কোটি টাকার দু.র্নীতিতে অভিযুক্ত অজিত উপমুখ্যমন্ত্রী! কোথায় মুখ লুকোবেন মোদি?

এবার বীরভূমে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতেই হবে পঞ্চায়েত ভোট। কিন্তু দলের দক্ষ সংগঠকের অভাব কোনওভাবেই বুঝতে দিতে চান না নেত্রী। তাই অনেক আগে থেকেই বীরভূমের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভাঙা পা নিয়েও প্রচারে খামতি রাখছেন না তিনি।

একুশের বিধানসভা নির্বাচনের আগে ঠিক এভাবেই চোট পেয়েছিলেন তিনি। বাঁ-পা ভেঙে গিয়েছিল। তা সত্ত্বেও ভাঙা পা নিয়েই একের পর এক জনসভা ও রোড-শো করেছইলেন তৃণমূল নেত্রী। এবারও পঞ্চায়েত ভোটের প্রচারে ঝড় তুলেছিলেন, কিন্তু বাধসাধল সেই চোট। তাই শারীরিকভাবে সুস্থ থাকলে আজ, সোমবার ভার্চুয়াল মাধ্যমে অথবা টেলিফোন মারফত বীরভূমে পঞ্চায়েত ভোটের প্রচার করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে কলকাতা থেকে বক্তব্য রাখতে পারেন তিনি।

বীরভূমের দুবরাজপুরে সারদা ফুটবল ময়দানে মঞ্চ বেঁধে জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। তার মাধ্যমেই তৃণমূল নেত্রীর বক্তব্য সম্প্রচার করা হবে। দুবরাজপুরে মন্ত্রী ফিরহাদ হাকিমের থাকার কথা। ভার্চুয়াল মাধ্যমে সভা করা না গেলে, তৃণমূল নেত্রী টেলিফোন মারফত বক্তব্য রাখতে পারেন বলে তৃণমূল সূত্রে খবর।

spot_img

Related articles

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...