Friday, April 3, 2026

বাংলা নয়, ইংরাজি মাধ্যমে পাশ করলেই মিলবে ‘অ্যাডমিশন’: বি.তর্কিত ফতোয়া লরেটো কলেজের!

Date:

Share post:

বাংলা (Bengali) নয়, ইংরাজি (English) মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary) পাশ করলে তবেই করা যাবে আবেদন করা যাবে কলেজে। হ্যাঁ, স্নাতকস্তরে (Graduation) পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে এবার এমনই বিজ্ঞপ্তি জারি করল কলকাতার লরেটো কলেজ (Loreto College)। আর আচমকা এমন নির্দেশিকাকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছে কলকাতার ওই অভিজাত কলেজ। তবে বাংলা মাধ্যমকে বাদ দিয়ে কেন ইংরাজিকে এত বেশি প্রাধান্য দিচ্ছে ওই স্কুল তাও পরিষ্কার করে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আর এমন ঘটনাকে কেন্দ্র করে চরম বিতর্কের মুখে পড়েছে কলেজটি।

জানা গিয়েছে, স্নাতক স্তরে ভর্তির জন্য যে সাতটি বিষয়ের মেধাতালিকা প্রকাশিত হয়েছে, তার প্রতিটিতেই লেখা আছে, ‘লরেটো কলেজের পড়াশোনার মাধ্যম হল কেবলমাত্র ইংরেজি। আর সেকারণেই পরীক্ষায় শুধুমাত্র ইংরেজিতে উত্তর দিতে হবে। আঞ্চলিক বাংলা এবং হিন্দি ছাড়া অন্য সব বিষয়ের জন্য আমাদের লাইব্রেরিতে শুধুমাত্র ইংরেজি ভাষায় সহায়িকা বই, পাঠ্যবই এবং জার্নাল আছে। এরপরই কলেজের পরামর্শ, যে পড়ুয়ারা আঞ্চলিক ভাষার স্কুলে পড়াশোনা করেছেন তাঁরা যেন এমন প্রতিষ্ঠানে আবেদন করেন, যেখানে পড়াশোনার মাধ্যম হল শুধুই  ইংরেজি। পাশাপাশি কলেজের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সেইসব পড়ুয়াদের অ্যাডমিশনের জন্য বিবেচনা করা হয়নি, যাঁদের দ্বাদশ শ্রেণিতে যাদের পড়াশোনার মাধ্যম আঞ্চলিক ভাষায় ছিল। এরপরই লরেটো কলেজের তরফে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হতেই শুরু হয়েছে বিতর্ক। বাংলাতে থেকেও কেন বাংলার প্রতি এত বিদ্বেষ? তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠতে শুরু করেছে বিস্তর প্রশ্ন। বাংলার একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়েও কীভাবে এমন বিজ্ঞপ্তি এই কলেজ দিতে পারে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

তবে এমন সিদ্ধান্তে কলেজের পাশেও দাঁড়িয়েছেন অনেকেই। তাঁদের মতে, লরেটো কলেজ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে, তা বাস্তবসম্মত। যে পড়ুয়ারা বাংলা মাধ্যমে দ্বাদশ শ্রেণিতে পড়ে এসেছেন, তাঁদের ইংরেজি মাধ্যমে কলেজে সমস্যা হতে পারে। আর সেকারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও লরেটো কলেজের ওয়েবসাইটে দেখা গিয়েছে, যে ‘এলজিবিটি’ বিভাগ আছে, তাতে সেই বিষয়টির উল্লেখ করা হয়েছে। সেই বিভাগের শুরুতেই বলা হয়েছে যে, সেইসব পড়ুয়াদের অ্যাডমিশনের জন্য বিবেচনা করা হয়নি, দ্বাদশ শ্রেণিতে যাদের পড়াশোনার মাধ্যম আঞ্চলিক ভাষায় ছিল।

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...