Wednesday, June 24, 2026

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে কংগ্রেস কর্মীর উপর হা.মলার তদন্তে তৎপর পুলিশ! অভিযুক্তকে গ্রে.ফতার

Date:

Share post:

মুর্শিদাবাদের সামশেরঞ্জে কংগ্রেস কর্মীর উপর গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আশরাফুল হক। তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন:১ টা বিজেপি রাজ্যে মহিলাদের ১০০০ টাকা দিক, সুকান্তকে চ্যালেঞ্জ অভিষেকের

রবিবার পঞ্চায়েত ভোটের প্রচার সেরে বাড়ি ফেরার পথে মুর্শিদাবাদের ৪ নম্বর জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী আনারুল হককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত জেনে কংগ্রেস প্রার্থীকে গুলি করার জন্য তৃণমূলকেই দূষে কংগ্রেসের দাবি, বিধায়ক আমিরুলের উপস্থিতিতে হামলা চালানো হয়েছে। তাতেই গুলিবিদ্ধ হয়েছেন কংগ্রেস কর্মী আরিফ শেখ। যদিও এই ঘটনায় তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছে স্থানীয় নেতৃত্ব।
প্রসঙ্গত, রবিবার তৃণমূল বিধায়ককে ঘেরাও করে কংগ্রেসের নেতা কর্মীরা। তখনই গুলি চলার ঘটনা ঘটে। তাতেই গুলিবিদ্ধ হন কংগ্রেস কর্মী। তাঁকে জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...