Wednesday, June 24, 2026

কমিশনের দাবি মেনে পঞ্চায়েত ভোটে আরও ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র

Date:

Share post:

আদালতের নির্দেশ মেনে পঞ্চায়েত ভোটে বকেয়া আরও ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। প্রথমে আর বাহিনী পাঠানো সম্ভব নয় বলে জানালেও অবশেষে কমিশনের দাবি মানল স্বরাষ্ট্রমন্ত্রক, পঞ্চায়েত ভোটে রাজ্যে আরও ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র। রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

জানা গিয়েছে, মোট ৪৮৫ কোম্পানি বাহিনীর মধ্যে সিআরপিএফ ৭৩ কোম্পানি, বিএসএফ ১০০ কোম্পানি, সিআইএসএফ ৪০ কোম্পানি, আইটিবিপি ৩০ কোম্পানি, এসএসবি ৫০ কোম্পানি, আরপিএফ ৩০ কোম্পানি। অর্থাৎ মোট সিএপিএফ ৩২৩ কোম্পানি। এছাড়াও ভিন রাজ্য থেকে সশস্ত্র পুলিস আসছে ১৬২ কোম্পানি। অসম, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, ছত্তিশগড়, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, কর্নাটক, গুজরাট, গোয়া, তামিলনাড়ু, চণ্ডীগড়, কেরালা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে আসছে সশস্ত্র বাহিনী।

এর আগে গত, শনিবার এডিজি আইন-শৃঙ্খলা, ডিজি ও মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ভোটে রাজ্য পুলিশ থাকবে ৬৫ হাজার। কলকাতা পুলিশ থাকবে ১৫ হাজার। অর্থাৎ মোট ৮০ হাজার বাহিনী দেবে রাজ্য। সেক্ষেত্রে রাজ্যের তরফে পঞ্চায়েত ভোটে থাকছে ৮০০ কোম্পানি। এখন নতুন করে কেন্দ্র আরও ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানোয়, ভোটে মোট কেন্দ্রীয় বাহিনী থাকছে ৮২২ কোম্পানি। সেক্ষেত্রে পঞ্চায়েত ভোটে মোট বাহিনীর সংখ্যা দাঁড়াতে চলেছে ১,৬২২ কোম্পানি। যদিও বুথ ও ভোট কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কমিশন।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...