Friday, April 24, 2026

শহরে পা রাখলেন আর্জেন্তাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

Date:

Share post:

সোমবার বিকেলে শহর কলকাতায় পা রাখলেন আর্জেন্তাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিকেল পাঁচটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন লিওনেল মেসির সতীর্থ। তাঁকে স্বাগত জানাতে যান শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্রী সুজিত বসু। শহরে পা রেখে উচ্ছ্বসিত বিশ্বকাপে সোনার গ্লাভস জয়ী ফুটবলার। এমিকে দেখতে সমর্থকদের ভিড় বিমানবন্দরে।

জানা যাচ্ছে, সোমবার বিশেষ কোন কর্মসূচি নেই মার্টিনেজের। তবে মঙ্গলবার থেকে ঠাসা সূচি বিশ্বসেরা গোলরক্ষককের। দুপুরে আয়োজকদের তরফে মিলনমেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। তারপর বিকেলে যাবেন মোহনবাগান ক্লাবে। লিওনেল মেসির সতীর্থকে স্বাগত জানাতে আয়োজনের ত্রুটি রাখছে না শতাব্দীপ্রাচীন ক্লাব। নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য হতে যাচ্ছে, এমিকে ‘মোহনবাগান রত্ন’ স্মারক দিয়ে সংবর্ধনা। মোহনবাগানে পেলে-মারাদোনা-সোবার্স গেট উদ্বোধন করবেন এমি।

আরও পড়ুন:বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মার্টিনেজের, নিজেকে বাংলাদেশের বাজপাখি বললেন ‘এমি’

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...