Wednesday, June 24, 2026

“রাজ্যপালের উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত যেন মিউজিক্যাল চেয়ার”, সরব ওমপ্রকাশ-গৌতমরা

Date:

Share post:

রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose) সম্প্রতি ১৩ জন শিক্ষাবিদকে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি (University) পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আর সেই জায়গা থেকেই প্রবল আপত্তি তুলেছেন ওমপ্রকাশ মিশ্র (Omprakash Mishra)-গৌতম পালরা (Gautam Paul)। তাঁদের বক্তব্য, যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা কেউ উপাচার্য নন। তাঁরা অধ্যাপক। বিশ্ববিদ্যালয়গুলির কাজকর্ম দেখাশুনার অনুমতি পেয়েছেন মাত্র। আর রাজ্যপালের এমন সিদ্ধান্তের ফলে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অচলাবস্থার অভিযোগ তুলে সরব ওমপ্রকাশ মিশ্র, গৌতম পাল সহ বাংলার শিক্ষাবিদদের একটি বড় অংশ আজ, সোমবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করেন। এদিন ওমপ্রকাশ মিশ্র বলেন, “রাজ্যজুড়ে উচ্চশিক্ষা ব্যবস্থায় এক চূড়ান্ত অচলাবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে। একটি সরকারি বিশ্ববিদ্যালয়েও উপাচার্য নেই, এমনকী অন্তর্বর্তী উপাচার্যও নেই। আচার্য ১৩ জন অধ্যাপককে দায়িত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কাজগুলি সামলানোর। কিন্তু এটা কোনও স্থায়ী নিয়োগ নয়।” শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থ যাতে কোনওভাবে বঞ্চিত না হয়, সেই বার্তাও দেন তিনি।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তথা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গৌতম পাল বিশ্ববিদ্যালয়ের স্বশাসনের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, “২০১১-২৩ উচ্চশিক্ষায় অভূতপূর্ব উন্নতি। ২০টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। পরিকাঠামো বেড়েছে। ছাত্র ভর্তির হার বেড়েছে। ড্রপ আউট হার কমেছে।’ রাজ্য সরকার যে সবসময় বিশ্ববিদ্যালয়ের স্বশাসনের পক্ষে, তাও বোঝানোর চেষ্টা করেন তিনি। তাঁর আরও সংযোজন, “রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে কখনও হস্তক্ষেপ করেনি। উপাচার্য ও সহউপাচার্য নিয়োগ ছাড়া সবটাই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল ব্যবস্থা নেয়।”

এদিন সাংবাদিক বৈঠকে ওমপ্রকাশ মিশ্র, গৌতম পাল ছাড়াও ছিলেন শিবাজিপ্রতিম বসু, অনুরাধা মুখোপাধ্যায়, মলয়েন্দু সাহা, দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্ট শিক্ষাবিদরা।

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...