Monday, March 16, 2026

সাফ কাপ চ‍্যাম্পিয়ন ভারত, টাইব্রেকারে কুয়েতকে হারাল ৪-৫ গোলে

Date:

Share post:

সাফ কাপ চ‍্যাম্পিয়ন ভারত। এদিন ফাইনালে টাইব্রেকারে কুয়েতকে হারাল ৪-৫ গোলে। টাইব্রেকারে দুরন্ত পারফরম্যান্স ভারত গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর।

ম‍্যাচে এদিন শুরুটা ভালো করলেও, ম‍্যাচের ১৫ মিনিটে গোল খেয়ে যায় ইগর স্টিম‍্যাচের দল। কুয়েতের হয়ে গোলটি করেন আল খালিদ।  এরপরই পাল্টা আক্রমণে ঝাপায় টিম ইন্ডিয়া। ১৯ মিনিটে সুনীলের শট আটকে দেন কুয়েতের গোলরক্ষক। ম‍্যাচের ৩৮ মিনিটে সমতা ফেরায় ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সমতায় ফেরান লালিয়ানজুয়ালা ছাঙতে। ৩৮ মিনিটে সাহাল সামাদ একা বল নিয়ে অনেকটা উঠে পাশ দেন সুনীলকে। তিনি আবার বল ফিরিয়ে দেন সাহালকে। তিনি বল সাজিয়ে দেন ফাঁকায় থাকা ছাঙতেকে। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি দু’দল। যার জন‍্য প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

 

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই।  দ্বিতীয়ার্ধে দুই দলই ম্যাচের রাশ ধরার চেষ্টা করছে। কিন্তু কোনও দলই সেভাবে সফল হয়নি। ম্যাচের ৬২ মিনিটে ফর গোল করার সুযোগ পেয়ে যান ছাংতে। কিন্তু কুয়েতের বক্সে পৌঁছে গেলেও গোল করতে সফল হননি তিনি। এরপর বেশ কয়েকটি পরিবর্তন করে ভারতীয় দল। অনিরুদ্ধ থাপার জায়গায় আসেন মহেশ সিং। অন্যদিকে আশিক কুরুনিয়ানের জায়গায় মাঠে নামেন রোহিত কুমার। তবে এরপর আক্রমণে গেলে নির্ধারিত সময় পযর্ন্ত ফলাফল না আসায় ম‍্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। তবে শেষমেশ এক্সট্রা টাইমেও ম‍্যাচের ফলাফল থাকে ১-১। যার ফলে ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ৪-৫ গোলে ম‍্যাচ জেতে ভারতীয় দল।

আরও পড়ুন:আগামিকাল কলকাতা লিগের অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...