Saturday, March 21, 2026

’দিল্লির সমর্থনে’ প্রধানমন্ত্রী হয়েছেন! প্রচণ্ডের মন্তব্যের তুমুল সমালোচনা নেপালের কমিউনিস্ট পার্টিতে

Date:

Share post:

দিল্লির সমর্থনে নেপালের (Nepal) প্রধানমন্ত্রী হয়েছেন পুষ্পকুমার দাহাল ওরফে প্রচণ্ড (Prachanda)। তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতায় প্রধান বিরোধী দল কমিউনিস্ট পার্টি অফ নেপালের (Communist Party of Nepal)। প্রচণ্ডের ইস্তফা দাবি করে তাদের মন্তব্য, ”আমাদের ভারত নিযুক্ত প্রধানমন্ত্রী দরকার নেই।”

গত ডিসেম্বরে নেপালের প্রধানমন্ত্রী হন প্রচণ্ড। গত সোমবার একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, তাঁকে নেপালের প্রধানমন্ত্রী করতে সেদেশে বসবাসকারী এক ভারতীয় ব্যবসায়ী নয়াদিল্লির সঙ্গে কথা বলেছিলেন। প্রচণ্ডের কথায়, তাঁকে প্রধানমন্ত্রী করার সুপারিশ করতে সর্দার প্রীতম সিং নামের এক ব্যবসায়ী বেশ কয়েকবার দিল্লি গিয়ে কথা বলেছিলেন। প্রচণ্ডর দাবি, তাঁর জন্যই নাকি ভারত-নেপাল সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। আর এই মন্তব্যের পরই প্রবল শোরগোল নেপালে।

নেপালের প্রধান বিরোধী দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল প্রচণ্ডর ইস্তফার দাবি করেন। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি বলেন, প্রচণ্ডের মন্তব্য তাঁদের স্বাধীনতা, সংবিধান ও মর্যাদাকে আঘাত করেছে। এর পরেই দিল্লি নিযুক্ত প্রধানমন্ত্রী পদে থাকার যোগ্যতা নেই বলে কটাক্ষ করে কমিউনিস্ট পার্টি অফ নেপাল।

ঠিক কী বলেছিলেন তিনি? একটি বইপ্রকাশ অনুষ্ঠানে সম্পর্কে বলতে গিয়ে প্রচণ্ডকে বলতে শোনা গিয়েছিল, ”আমাকে প্রধানমন্ত্রী করতে চেষ্টা করেছিলেন। কাঠমান্ডুর রাজনৈতিক নেতাদের সঙ্গেও আলোচনা করেছিলেন আমাকে প্রধানমন্ত্রী করার ব্যাপারে।”

Related articles

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...