Thursday, May 14, 2026

পঞ্চায়েত ভোটের মুখেই নন্দীগ্রামে বিজেপিতে বড়সড় ভা.ঙন

Date:

Share post:

মাঝে মাত্র একটা দিন। তারপরেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে বৃহস্পতিবার, নন্দীগ্রামে (Nandigram) বিজেপিতে (BJP) বড়সড় ভাঙন। টেঙুয়া মোড়ের সভায় ভেকুটিয়া ১ নং পঞ্চায়েতের বিজেপি নেতা নিমাই আচার্য ও লোকনাথ বারিকের নেতৃত্বে ৪৬টি পরিবারের প্রায় ২০০-র বেশি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিলেন।

তৃণমূলের (TMC) মুখপাত্র অরূপ চক্রবর্তী, বৈশ্বানর চট্টোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, ঋজু দত্ত ও অয়ন চক্রবর্তীদের হাত ধরে দলে যোগদান দুশোর বেশি কর্মী-সমর্থক। ছিলেন নন্দীগ্রাম ১ নং ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ-সহ পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীরা। সভা থেকে তীব্র আক্রমণ করে স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীকে ধিক্কার জানানো হয়।

তৃণমূলে সদ্য যোগদানকারী লোকনাথ বারিক জানান, বিধায়ক তহবিল থেকে অঞ্চলের কোনও উন্নয়ন করেননি বিরোধী দলনেতা। বিষয়টি নিয়ে গ্রামের মানুষ অভিযোগ জানাতে গেলে দুর্ব্যবহার করা হয়। সেই ক্ষোভেই গ্রামের অধিকাংশ বিজেপি কর্মী-সমর্থক এদিন বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। তাঁদের আশা, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আগামী দিনে তাঁদের দাবি পূর্ণতা পাবে এবং অধিকার রক্ষিত হবে।

আরও পড়ুন:ভোটে হেরে বাংলায় প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি: সরব অভিষেক

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...