Tuesday, March 24, 2026

শরদকে পিছন থেকে ছু.রি মা.রছেন অজিত, ‘বাহুবলি’ ছকে ‘গ.দ্দার’ পোস্টার এনসিপি’র

Date:

Share post:

এনসিপিতে ভাঙন ধরিয়ে এনডিএতে গিয়েছেন অজিত পাওয়ার। উপমুখ্যমন্ত্রী পদও নিয়েছেন তিনি। এবার শিন্ডে বিজেপি সরকারকে চাপে ফেলে পাওয়ার জানিয়েছেন মুখ্যমন্ত্রী হতে চান তিনি। এহেন পরিস্থিতির মাঝে অজিতকে ‘গদ্দার’ চিহ্নিত করে তোপ দেগে পোস্টার প্রকাশ্যে আনলো এনসিপি। যেখানে শরদ পাওয়ারকে দেখানো হলো ‘বাহুবলী’ হিসেবে, অন্যদিকে ‘কাটাপ্পা’র চরিত্র হিসেবে দেখানো হয়েছে অজিত পাওয়ারকে।

বৃহস্পতিবার দিল্লিতে অবস্থিত এনসিপির দপ্তরের সামনে ‘রাষ্ট্রবাদী বিদ্যার্থী কংগ্রেস’ পোস্টারটি টাঙিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ‘বাহুবলী’ (Baahubali) ছবির সেই বিখ্যাত দৃশ্য, যেখানে বাহুবলীকে পিছন থেকে তরোয়াল মারতে দেখা যাচ্ছে কাটাপ্পাকে। সেই সঙ্গে সেখানে লেখা রয়েছে ‘গদ্দার’। যা থেকে পরিষ্কার কাকা শরদ পওয়ারকে পিছন থেকে আঘাত করেছেন ভাইপো অজিত, এমনই ইঙ্গিত করা হয়েছে ওই পোস্টারে। ওই ছবির পাশাপাশি পোস্টারে লেখাও রয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘গোটা দেশ দেখছে, আপনজনের মধ্যেই লুকিয়ে থাকা প্রতারককে, জনতা ক্ষমা করবে না এমন জালিয়াতকে।’

অন্যদিকে মহারাষ্ট্রে টালমাটাল পরিস্থিতির মাঝে অজিতের মুখ্যমন্ত্রী হওয়ার দাবি রীতিমত চাপে ফেলেছে শিবসেনার বিক্ষুব্ধ গোষ্ঠী একনাথ শিণ্ডেকে। পাশাপাশি, বৃহস্পতিবার দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনে আয়োজিত হয়েছিল এক গুরুত্বপূর্ণ বৈঠক। এরপরই ভাইপো অজিতকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করেন শরদ। কেবল অজিতই নয়, তাঁর সঙ্গে এনডিএ-তে যোগ দেওয়া ৯ বিধায়ককেও সরিয়ে দেওয়া হয়েছে দল থেকে। এদিকে এদিনের দলীয় বৈঠকের পর বর্ষীয়ান নেতার সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী।

Related articles

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...