Tuesday, June 23, 2026

পঞ্চায়েত ভোটের আগে এবার রক্তা.ক্ত দিনহাটা, চলল গু.লি-বো.মা, আহ.ত ৪

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে এবার রক্তাক্ত হয়ে উঠলো দিনহাটার কালমাটি এলাকা। এদিন মধ্যরাতে ব্যাপক গুলি বোমা চলল এলাকায় ঘটনায় আহত হয়েছেন চারজন। যার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, বৃহস্পতিবার নির্বাচনী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার কালমাটি এলাকা। সূত্রের খবর, শেষলগ্নে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন গেরুয়া শিবিরের লোকজন। অভিযোগ, তখনই তাঁদের উপর হামলা চলায় একদল দুষ্কৃতী। ঘটনায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে চারজন আহত হয়েছেন। চারজনের মধ্যে একজনার অবস্থা গুরুতর আশঙ্কাজনক। এক হামলাকারীকে আটক করেছে জনতা।

ঘটনায় গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মিলন বর্মন (৩৫), চন্দ্র বর্মন (৩২), অর্জুন বর্মন (৩৬) এবং হিরো বর্মন (৪২)। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে বামনহাট থানার পুলিশ এবং কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী। এই ঘটনায় এক দুষ্কৃতীকে আটক করেন স্থানীয় বাসিন্দারা এবং তুলে দেওয়া হয় পুলিশের হাতে। গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...