Wednesday, June 24, 2026

ভোটের দিনেও বিরোধীদের ‘অক্সিজেন’ জোগাতে পরিস্থিতি পরিদর্শনে রাজ্যপাল

Date:

Share post:

ভোটের দিনেও রাজভবনে নয়, রাস্তায় নেমে ভোটকেন্দ্রে থাকবেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গতকাল রাতেই রাজপাল জানান, একাধিক জেলায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। আজ শনিবার ভোটগ্রহণ শুরু হওয়ার আগে রাজভবন থেকে বেরিয়ে যান রাজ্যপাল। মাঝ রাস্তায় ব্যারাকপুরে পৌঁছতেই রাজ্যপালের কনভয় ঘিরে ধরে গ্রামবাসীরা। গাড়ির দরজা খুলে সমস্ত অভিযোগ শোনেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুন:বাড়ি থেকে গ্রাম বাংলার ভোটে নজর মমতার, কন্ট্রোল রুমে অভিষেক

উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর ২ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে রাজ্যপালের কনভয় দেখে ছুটে আসেন গ্রামবাসীরা। রাজ্যপালকে দেখে কথা বলেন তাঁরা।শুক্রবার রাতে রাজভবনের তরফে জেলাশাসকদের চিঠি পাঠিয়ে জানানো হয়েছিল রাজ্যপাল ভোট পরিদর্শনে যাবেন। রাজভবনের তরফে ওই চিঠিতে জানানো হয়েছিল, ভোটের দিন সকাল সওয়া ৬টা নাগাদ রাজভবন থেকে সড়কপথে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসুদেবপুর একটি বুথের উদ্দেশে রওনা দেবেন রাজ্যপাল। সকাল ৬টা ৫৫ মিনিট নাগাদ সেখানে পৌঁছে বুথ পরিদর্শন করবেন। এরপর বাসুদেবপুর থেকে তিনি নদিয়ার উদ্দেশে রওনা দেবেন। সকাল সাড়ে ৭টা নাগাদ নদিয়ার বেশ কয়েকটি বুথ ঘুরে দেখবেন রাজ্যপাল। বেলা ১২ টায় তিনি থাকবেন রাজভবনের পিসরুমে। এরপর যাবেন দক্ষিণ ২৪ পরগনায়।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...