Tuesday, June 23, 2026

বাড়ি থেকে গ্রাম বাংলার ভোটে নজর মমতার, কন্ট্রোল রুমে অভিষেক

Date:

Share post:

সদ্য হাঁটুতে অস্ত্রপচার হয়েছে। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই বিশ্রামে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাড়িতে থেকেই গ্রাম বাংলার ভোটের উপর নজর রাখবেন তিনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি প্রয়োজনীয় নির্দেশও পাঠাতে পারেন।

আরও পড়ুন:ভোটের দিনেও উত্ত.প্ত মুর্শিদাবাদ! ডোমকলে সকাল থেকেই চলল গু.লি, জ.খম ২ তৃণমূল কর্মী

অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল রুমে থেকে মনিটরিং করবেন। ভোট পর্ব শুরু হওয়ার পর থেকে জেলার চিত্র যাতে প্রতি মুহূর্তে আসে, তৃণমূল সেই ব্যবস্থাই নিয়েছে। জেলার নেতারা প্রতি ঘণ্টায় রিপোর্ট দেবেন। কোথায়, কেমন ভোট হচ্ছে—তা বিস্তারিতভাবে জানানো হবে দলের রাজ্য স্তরের কন্ট্রোল রুমে।

তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করেছে, এবার গ্রাম বাংলার এই ভোট শান্তিপূর্ণভাবে করাই তাদের মূল লক্ষ্য। বিরোধীরা কোথাও কোনওরকম প্ররোচনা দিলে তা তৎক্ষণাৎ রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনকে জানানো হবে। কিন্তু জেলার সমস্ত নেতা-কর্মীর উদ্দেশে রাজ্যের তরফে স্পষ্ট নির্দেশ—বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ প্রভৃতির কাজকর্মের দিকে সতর্ক থাকতে হবে। কেউ প্ররোচনায় পা দেবেন না।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...